টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত’ পাকে ইউনুসপাকিস্তানের সর্বশেষ ৯টি দুই শ রানের জুটির ৭টিতেই আছেন ইউনুস খান। কালকের অপরাজিত ২০০ রানে এ বছর ৭ টেস্টে ইউনুসের রান এখন ঠিক ৭০০! এ বছর তাঁর চেয়ে বেশি রান আছে আর ৭ জনের। কালকের তিন ছয়ে এ বছর টেস্টে তাঁর ছয়ও এখন ৭টি। টেস্টে দেড় শর বেশি রানের ইনিংস হলো ইউনুসের এই নিয়ে ৭টি। সব মিলিয়ে টেস্টে এটি সপ্তম ডাবল সেঞ্চুরি! জুটির দুই শইউনুস খান ও আসাদ শফিকের সৌজন্যে আড়াই বছর পর টেস্টে দুই শ রানের জুটি পেল পাকিস্তান। পঞ্চম উইকেটে দুজন ২৫৯ রানের জুটি গড়েছেন কাল। সর্বশেষ জুটিতেও ছিলেন ইউনুস, ২০০৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পি সারা ওভালে ২০০ রানের জুটিতে তাঁর সঙ্গী ছিলেন ফাওয়াদ আলম। পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানের দুই শ রানের জুটিই আছে আর মাত্র দুটি—১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ইনজামাম-উল-হক ও সেলিম মালিকের ২৫৮ ও ১৯৮২ সালে করাচিতে ভারতের বিপক্ষে জাভেদ মিয়াঁদাদ ও জহির আব্বাসের ২১৩।শাহাদাতের সেঞ্চুরিব্যাট হাতে সেঞ্চুরির প্রশ্নই আসে না। চলতি টেস্টসহ ৩২ টেস্টে উইকেটের সেঞ্চুরি থেকেও দাঁড়িয়ে আছেন ৩২ উইকেট দূরে। তবে বোলিংয়ে একটা সেঞ্চুরি কিন্তু ঠিকই হয়ে গেল শাহাদাত হোসেনের। নিজের শেষ ওভারে আসাদ শফিককে করা নো-বলটিই ছিল টেস্টে তাঁর শততম নো-বল!বাহবাদুই হাত উঠে গেল মাথায়, একটু পর দুই হাত ওপরে তুলে তালি দিতে থাকলেন বেশ কিছুক্ষণ ধরে। আগের দুই দিন যেমনই হোক, কাল দিনের শুরুতে অন্তত ভালোই বোলিং করছিলেন শাহাদাত হোসেন। আসাদ শফিককে অস্বস্তিতে ফেলেছেন বেশ কয়েকবার। ৪৩ রানের মাথায় শাহাদাতের বাউন্সারে হুক করলেন শফিক, খানিকটা দৌড়ে বলের নিচে গিয়েও ক্যাচটা হাতে জমাতে পারলেন না রুবেল হোসেন। হতাশ শাহাদাত তাই তালি দিয়ে ‘বাহবা’ জানালেন সতীর্থকে।অসময়ের তৎপরতাআগের দিন ক্যাচ পড়েছিল দুটি, কাল সাতসকালেই একটি। লাঞ্চের আধঘণ্টা আগে একটা ক্যাচ অবশেষে নিতে পারলেন বাংলাদেশের ফিল্ডাররা। রুবেল হোসেনের বাউন্সারে ইউনুস খানের পুল শটটি ডিপ স্কয়ার লেগে হাতে জমিয়েছিলেন ইলিয়াস সানি। তবে লাভ কিছুই হলো না, রুবেলের ডেলিভারিটি ছিল নো-বল!স্পিনত্রয়ীঅভিষেক টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের সফলতম বোলার ইলিয়াস সানি। তবে এবার আর ৬ উইকেট নয়, সানি পেয়েছেন ৩ উইকেট। অভিষেকে ২ ইনিংস মিলিয়ে বোলিং করেছিলেন ২৯ ওভার, এবার এক ইনিংসেই ৪৭ ওভার। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৩০ ওভার বোলিং করেছেন মাহমুদউল্লাহও, এর আগে সর্বোচ্চ ছিল এই মাঠেই গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ২৩ ওভার। সাকিব অবশ্য এবারের চেয়ে (৪১.৫ ওভার) বেশি ওভার করেছেন আরও দুবার (৬৬ ও ৪৪.৫ ওভার), তবে ২০ ওভারের বেশি বোলিং করে উইকেটশূন্য থাকলেন ক্যারিয়ারে এই প্রথম। এই পরিসংখ্যানই বলছে, বাংলাদেশের স্পিনারদের সময় কেমন কেটেছে!থমকে যাওয়া পর্দারান ৯, মিনিট ১৫, বল ২১, চার ২, ৬-০...বাংলাদেশ ইনিংসের একটি পর্যায়ে দেখা গেল স্টেডিয়ামের বড় পর্দায়। এরপর মাঠের খেলা এগিয়ে গেল, কিন্তু বড় পর্দা গেল থমকে। তামিম আউট হলেন, শাহরিয়ার-নাজিমের জুটি এগিয়ে চলল, বড় পর্দা থমকে সেখানেই। এভাবে বড় পর্দা কাল থমকে গেছে অনেকবারই।দীর্ঘতম ইনিংস৫ উইকেটে ৫৯৪ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে এর চেয়েও বড় ইনিংস আছে আরও দুটি (ভারতের ৬১০ ও ইংল্যান্ডের ৫৯৯)। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের চেয়ে বেশি ওভার ব্যাটিং করেনি আর কোনো দল। গত বছর ঢাকায় ৪৭৩ রান করার পথে ইংল্যান্ডের ১৭৩.৫ ওভার ছিল আগের সর্বোচ্চ। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৩ উইকেটে ৬১০ রানের ইনিংসটির পথে ভারত ব্যাট করেছিল ১৫৩.৩ ওভার, আর ৫৯৯ করার পথে ইংল্যান্ড খেলেছিল মাত্র ১৩৮.৩ ওভার। আরিফুল ইসলাম, চট্টগ্রাম থেকে