টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মের পাশেই মিসবাহপাকিস্তান ইনিংস ব্যবধানে জেতায় একটা ‘ক্ষতি’ হয়ে গেল মিসবাহ-উল-হকের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ নিয়ে পাকিস্তান অধিনায়কের ছাড়িয়ে যাওয়া হলো না পিটার মেকে। অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টের প্রতিটিতেই কমপক্ষে ৪০ রানের ইনিংস খেলার কীর্তি ছিল কেবল পিটার মের। শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্টে ইংলিশ ব্যাটসম্যানের পাশে বসেছিলেন মিসবাহ। চট্টগ্রামে সুযোগ ছিল ছাড়িয়ে যাওয়ার। কিন্তু অধিনায়ক হিসেবে ১১তম টেস্টের একমাত্র ইনিংসে আউট হয়েছেন ২০ রানে। মজার ব্যাপার হলো, অধিনায়ক হিসেবে ১১তম টেস্টে পিটার মেও করেছিলেন ২০!দ্রুততম ফিফটিআবদুল কাদির, মুশতাক আহমেদ, সাকলাইন মুশতাক, দানিশ কানেরিয়া—দারুণ সব স্পিনার উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট। সাঈদ আজমল আর আবদুর রেহমান তাঁদের পাশে থাকবেন কিনা, উত্তর মিলবে সময়েই। তবে একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন এই দুজন। ১১ টেস্টে উইকেটের ফিফটি হয়েছিল আজমলের। কাল ফিফটি ছোঁয়ার পরপরই সাকিব আল হাসানকে আউট করে ১১তম টেস্টে উইকেটের ফিফটি হয়েছে রেহমানেরও। পাকিস্তানের হয়ে সবচেয়ে কম টেস্টে ৫০ উইকেট নেওয়ার কীর্তি এখন যৌথভাবে এই দুজনের।মাশরাফির পথেরুবেল হোসেনের ওপর যথেষ্টই রাগ হতে পারে রেহমানের। রুবেল ব্যাটিংয়ে নামলে হয়তো ৫ উইকেট পেতেও পারতেন এই বাঁহাতি স্পিনার! ১১ টেস্টে উইকেটের ফিফটি হলেও টেস্টে এখনো ৫ উইকেটের স্বাদ পাননি রেহমান, চট্টগ্রাম টেস্ট নিয়ে ৪ উইকেট পেলেন চারবার। এই তালিকার শীর্ষে আছেন মাইক হেনড্রিক, একবারও ৫ উইকেট না পেয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট সাবেক ইংলিশ পেসারেরই (৩০ টেস্টে ৮৭)। হেনড্রিকের পরেই আছেন মাশরাফি বিন মুর্তজা। ৩৬ টেস্টে ৭৮ উইকেট মাশরাফির, সেরা ৬০ রানে ৪ উইকেট। বর্তমান ক্রিকেটারদের মধ্যে রেহমানের ঠিক ওপরে আছেন বেন হিলফেনহস, ১৭ টেস্টে ৫৫ উইকেট অস্ট্রেলীয় পেসারের, সেরা ৪/৫৭। কখনো ৫ উইকেট না পেয়েও উইকেটের ফিফটি নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন মোট ১২ জন ক্রিকেটার।দুঃসাহসমধ্যাহ্নবিরতির ঠিক আগের ওভারটি করছিলেন রেহমান, স্ট্রাইকে মুশফিকুর রহিম। ওভারের প্রথম বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লুর আবেদন থেকে বেঁচে গেলেন মুশফিক। চতুর্থ বলেই এলবিডব্লুর আবেদন, মুশফিক শট না খেলায় আবেদন ছিল আরও জোরালো। এবার বাঁচলেন। পরের বলটি ছিল দ্রুতগতির, অনেকটা নিচুও হয়েছিল। পড়িমড়ি করে ব্যাট নামানোয় রক্ষা। বিরতির আগে শেষ বলটায় যখন কোনো ঝুঁকি না নেওয়া উচিত, মুশফিক কী করলেন? স্লগ সুইপে বাউন্ডারি!আশা-হতাশাগত বছর ভারতের বিপক্ষে সিরিজের সময় সুনীল গাভাস্কার মাহমুদউল্লাহকে বলেছিলেন, ‘বিশ্বের সেরা ৮ নম্বর ব্যাটসম্যান।’ পারফরম্যান্স দিয়েই ব্যাটিং-অর্ডারে ওপরে উঠে এসেছিলেন। কাল আবার ব্যাটিংয়ে নামলেন ৮ নম্বরে, কিন্তু রানে ফেরা হলো না। সাঈদ আজমলের দারুণ এক দুসরায় বোল্ড শূন্যতেই। তবে হতাশার উল্টো পিঠেই আছে আশা। কালকের আগে টেস্ট ক্যারিয়ারে একটা শূন্য ছিল মাহমুদউল্লাহর, এর পরের ইনিংসেই পেয়েছিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় শূন্যের পরে দ্বিতীয় সেঞ্চুরির আশা করতে ক্ষতি কী!আহত অনুপস্থিতচোটের কারণে কাল ব্যাটিং করতে পারেননি রুবেল হোসেন। টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো বাংলাদেশের স্কোর কার্ডে কারও নামের পাশে বসল ‘অ্যাবসেন্ট হার্ট’। ২০০১ সালে শুরু হয়েছিল খালেদ মাসুদকে দিয়ে, এরপর ২০০৩ সালে মাশরাফি মুর্তজা, ২০০৮ সালে তামিম ইকবাল, ওই বছরই আফতাব আহমেদ। ওই ম্যাচের (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে) প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আহত হয়ে অবসর নিয়েছিলেন আফতাব, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যেটি একমাত্র ‘রিটায়ার্ড হার্ট’।ইউনুস-ইউনুস৭২ টেস্টে এই নিয়ে ষষ্ঠবার ম্যাচসেরা হলেন ইউনুস খান, ছুঁলেন ওয়াকার ইউনুসকে (৮৭ টেস্টে ৬ বার)। পাকিস্তানের হয়ে দুই ইউনুসের চেয়ে বেশি ম্যাচসেরা হয়েছেন আর চারজন—ওয়াসিম আকরাম (১০৪ টেস্টে ১৭), ইমরান খান (৮৮ টেস্টে ১১), ইনজামাম-উল হক (১১৯ টেস্টে ৯) ও মোহাম্মদ ইউসুফ (৯০ টেস্টে ৭)।ধারাবাহিকতাদুই টেস্টের সিরিজ, পাকিস্তান তাই নিশ্চিত সিরিজ হারছে না। এই নিয়ে টানা ছয় টেস্ট সিরিজ অপরাজিত থাকল পাকিস্তান। হারিয়েছে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে, অবিশ্বাস্য কিছু না হলেও জিতবে এই সিরিজও। আর ড্র করেছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দেশটির ৫৯ বছরের টেস্ট ইতিহাসে এর চেয়ে দীর্ঘ অপরাজেয় যাত্রা ছিল আর মাত্র একবারই। ১৯৮৫ থেকে ১৯৮৯ পর্যন্ত টানা ১০ টেস্ট সিরিজ অপরাজিত ছিল জাভেদ মিয়াঁদাদ ও ইমরান খানের পাকিস্তান। আরিফুল ইসলাম, চট্টগ্রাম থেকে