টুকরো টুকরো ছবি
আকমলের গোঁফ!অনিল কুম্বলের লাফিয়ে ওঠা এক বল চোখে লেগে শেষ হয়ে গেছে সাবা করিমের ক্যারিয়ার। বাংলাদেশের বিপক্ষেই ঢাকায় ২০০০ এশিয়া কাপের ম্যাচটি ছিল সাবেক ভারতীয় উইকেটকিপারের সম্ভাবনাময় আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শ্রীলঙ্কায় একবার বাঁহাতি স্পিনার এনামুল হকের বলে দুটি দাঁত পড়ে গিয়েছিল উইকেটকিপার খালেদ মাসুদের। আদনান আকমলের এমন গুরুতর কিছু হয়নি, তবে আঘাত তাঁকে উপহার দিয়েছে গোঁফ! সাঈদ আজমলের লাফিয়ে ওঠা বল কাল গিয়ে লাগল আকমলের ঠোঁটে ও নাকে। রক্ত ঝরল। একটু পর মেজো আকমলের ঠোঁটের ওপরে ঠিক গোফের মতো করে টেনে দেওয়া হলো ব্যান্ডেজ। আম্পায়ার বিলি ডকট্রোভ আবার ঘড়ি দেখে সেই গোঁফের ওপর লিখে দিলেন আঘাতের দিন আর ক্ষণ!বোলিং আক্রমণস্পট ফিক্সিংয়ের দায়ে সেরা দুই পেসার জেলে। তার পরও পাকিস্তানের বোলিং বৈচিত্র্য ও তীব্রতা সময়ের অন্যতম আলোচিত বিষয়। পাকিস্তানের বোলিং শক্তিমত্তার বড় প্রমাণ পাওয়া যাবে একটি পরিসংখ্যান থেকে। বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে এ বছর ১৯ ইনিংসের ১৮টিতেই প্রতিপক্ষকে অলআউট করেছে পাকিস্তান!নড়বড়ে চল্লিশ!নব্বইয়ে নড়বড়ে হন অনেকেই, কিন্তু চল্লিশে নড়বড়ে হওয়াটা মনে হয় একটু বাড়াবাড়িই হয়ে যায়। ‘নার্ভাস ফরটি’ নামে কিছুও তা-ই ক্রিকেটে নেই। তবে মুশফিকুর রহিমকে মনে হয় ‘নড়বড়ে চল্লিশ’ ভালোই পেয়ে বসেছে। কালও ৪০ রানে আউট হয়েছেন মুশফিক, টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৬ বার। বাংলাদেশে তাঁর চেয়ে বেশিবার চল্লিশে আউট হয়েছেন কেবল রাজিন সালেহ (৮ বার)।তারাপোরে স্পেশালশাবির তারাপোরেকে এলিট প্যানেলে ঢোকানোর সিদ্ধান্তটাই ছিল যথেষ্ট প্রশ্নবিদ্ধ। আন্তর্জাতিক প্যানেলে থাকা অবস্থায় এমন কোনো পারফরম্যান্স দেখাননি যে ‘অভিজাত’ আম্পায়ারদের তালিকায় ঢুকে যাবেন। জোর গুঞ্জন আছে, অভিজাত তালিকায় ভারতের কেউ না থাকলে হয় না, এ জন্যই নাকি তারাপোরের অন্তর্ভুক্তি। নানা সময়ে তাঁর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠেছে অনেক। ঢাকা টেস্টে তো বাংলাদেশের ‘যম’ হয়েই এসেছেন। প্রথম সকালে নাজিমউদ্দিনের আউট নিয়ে তো সংশয় আছেই। কাল বল ব্যাটে বেশ ভালোই লাগার পরও এলবিডব্লু দিলেন ইলিয়াস সানিকে। পাকিস্তানের ইনিংসে আবার নাজমুলের বলে আজহার আলীর বিপক্ষে জোরালো এলবিডব্লুর আবেদনে সাড়া দিলেন না। টিভি রিপ্লে দেখাল, ওই সিদ্ধান্তও সংশয়পূর্ণ!ভুলে যাওয়া স্বাদপ্রথম বলেই উইকেট, ফেরাটা কী দারুণই না হলো নাজমুল হোসেনের! টেস্ট তিনি আগেও খেলেছেন। কিন্তু টেস্টে বোলিং করার স্বাদটা নিশ্চয়ই ভুলে গিয়েছিলেন। ২০০৪ সালে তাঁর অভিষেক টেস্টের পর ৩৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ, কিন্তু এর একটিতেও ছিলেন না ক্যারিয়ারজুড়েই ভাগ্যের সঙ্গে লড়াই করা এই পেসার। সবচেয়ে বেশি টেস্ট পরে ফেরার বাংলাদেশের রেকর্ড এটি। এর আগে রেকর্ডটি ছিল আরেক পেসার মোহাম্মদ শরীফের, তাঁর নবম (২০০২ সালে) ও দশম টেস্টের (২০০৭) মাঝে বাংলাদেশ খেলেছিল ৩৪ টেস্ট। বিশ্ব রেকর্ডটি অবশ্য যথেষ্টই বিস্ময়কর। ইংলিশ পেসার মার্টিন বিকনেলের দ্বিতীয় (১৯৯৩ সালে) আর তৃতীয় টেস্টের মাঝে (২০০৩) ১১৪টি টেস্ট খেলেছিল ইংল্যান্ড!শূন্যময়৪টি শূন্য বাংলাদেশের ইনিংসে, তার পরও রান ৩৩৮। চারটি শূন্য থাকার পরও এত বড় ইনিংস আগে ছিল না বাংলাদেশের। তবে সব মিলিয়ে ৪টি শূন্য থাকার পরও এর চেয়ে বড় ইনিংস আছে আরও ৯টি। চার বা এর বেশি শূন্য থাকার পরও সবচেয়ে বড় ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজের—২০০২ সালে ভারতের বিপক্ষে গায়ানায় ৫০১। জুটির হাজারমোহাম্মদ হাফিজ ও তৌফিক উমরের উদ্বোধনী জুটি কাল হাজার ছুঁল। ২৬ ইনিংসে এই জুটির রান এখন ঠিক ১০০০। পাকিস্তানের হয়ে উদ্বোধনী জুটিতে হাজার রান আছে আর কেবল মহসিন খান ও মুদাসসর নজর (৫৪ ইনিংসে ২০৫৭), আমির সোহেল ও সাঈদ আনোয়ার (৩৭ ইনিংসে ১৫৬৩) ও মাজিদ খান ও সাদিক মোহাম্মদের (২৬ ইনিংসে ১৩৯১)। আরিফুল ইসলাম