টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবারের শ্রীলঙ্কাশ্রীলঙ্কা না মঙ্গলবার, কে কার পিছু ছাড়ছে না, বলা মুশকিল। এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলল শ্রীলঙ্কা কাল মঙ্গলবার। আগের মঙ্গলবারে (৬ মার্চ) ফিরে যান, সিবি সিরিজের দ্বিতীয় ফাইনাল খেলছিল তারা অ্যাডিলেডে। ফিরে যান আগের মঙ্গলবারে (২৮ ফেব্রুয়ারি), সেদিনও শ্রীলঙ্কা ছিল মাঠে, হোবার্টে ভারতের বিপক্ষে। খেলেছে আগের দুই মঙ্গলবারেও, ২১ ফেব্রুয়ারি ব্রিসবেন ও ১৪ ফেব্রুয়ারি অ্যাডিলেডে। ওই দুবারও ভারতের বিপক্ষে। শেষ নয় এখানেই। আগামী মঙ্গলবারও খেলবে শ্রীলঙ্কা, বাংলাদেশের বিপক্ষে। সব মিলিয়ে টানা ছয় মঙ্গলবারে শ্রীলঙ্কার ম্যাচ! এ কোন টেন্ডুলকার!শচীন টেন্ডুলকারের দাবিটা হয়তো যৌক্তিক। কিন্তু প্রশ্ন হলো, সেই দাবি তোলার অধিকার কি তাঁর আছে? সুরাঙ্গা লাকমলের নিরীহ এক ফুলটসে ক্যাচ তুলে দিলেন শর্ট কভারে। লঙ্কানরা যখন ‘বড় মাছ’ শিকারের উদ্যাপনে ব্যস্ত, আম্পায়ারের কাছে টেন্ডুলকারের দাবি, উচ্চতার জন্য নো-বল কি না, পরীক্ষা করে দেখতে। টেন্ডুলকারের মাপের একজন তারকা বলেই হয়তো আম্পায়ার ভুলে গেলেন, এই অধিকার ব্যাটসম্যানদের নেই। টেন্ডুলকারকে অবশ্য যেতেই হলো, শট খেলার সময় বল কোমর-উচ্চতার নিচেই ছিল। কদিন আগে সিডনিতে রানআউট হওয়ার পরও টেন্ডুলকার এমন ভঙ্গি করছিলেন, যেন তাঁকে রান নিতে বাধা দিয়েছেন ব্রেট লি, যদিও দুজনের গায়েই লাগেনি! শততম সেঞ্চুরির চাপটা কি তবে বেশিই মাথায় চেপে বসেছে? এমন টেন্ডুলকারকে তো আগে দেখা যায়নি!‘ফুলটস’ লাকমলমনে রাখার মতো উইকেট, কিন্তু মনে রাখার মতো বলে নয়। ছোট্ট ক্যারিয়ারে দুবার টেন্ডুলকারের উইকেট পেলেন সুরাঙ্গা লাকমল। প্রথমবার পেয়েছিলেন ২০০৯ সালে, অফ স্টাম্পের বাইরে শর্ট এক বলে, কাল ফুলটসে। এতে উৎসাহিত হয়েই কি না, একের পর এক ফুলটস করে গেলেন লাকমল। সব ফুলটস কি আর এমন ফল দেয়! সব মিলিয়ে ১০ ওভারে ফুলটস করেছেন ১৫টি, রানও গুনতে হলো তাই ৬৭!চান্ডিমালের হেডওভার শেষে বল আম্পায়ারকে দেওয়াই নিয়ম। ৪০তম ওভার শেষে সেটাই করেছিলেন মাহেলা জয়াবর্ধনে। কিন্তু খেয়াল করেননি আম্পায়ার স্টিভ ডেভিস। আচমকা দেখলেন উড়ে আসছে বল। পড়িমড়ি করে অস্ট্রেলিয়ান আম্পায়ার খামচে ধরলেন সামনে থাকা দিনেশ চান্ডিমালকে। কিছ বুঝে ওঠার আগেই চান্ডিমাল অনুভব করলেন ভোঁতা একটা যন্ত্রণা, বল গিয়ে পড়েছে যে তাঁর মাথায়!একই পথেবিরাট কোহলি যখন ৫০ ছুঁলেন, গৌতম গম্ভীরের রান ৭১। দুজন পাশাপাশি দাঁঁড়ালেন ৩৯.১ ওভারে, দুজনেরই রান তখন ১০৮ বলে ৯৩! দুজনেরই ৬টি করে চার। খানিক পর দুজনই ৯৯, তবে কোহলি খেলেছেন ১১৩ বল, গম্ভীর ১১৪। সেঞ্চুরি ছোঁয়াতেও থাকল ওই এক বলের ব্যবধান। কোহলি ১১৫ বলে, গম্ভীর ১১৬। দুজন আউটও হলেন মাঝে এক বলের ব্যবধানে!কাকতালীয়!গম্ভীর-কোহলি এর আগেও একবার একই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। ২০০৯ সালের ডিসেম্বরে ইডেনেও প্রতিপক্ষ ছিল এই শ্রীলঙ্কাই। কোহলি করেছিলেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি, গম্ভীর ক্যারিয়ার-সর্বোচ্চ অপরাজিত ১৫০। কালকের মতো সেদিনও দুজন সেঞ্চুরি ছুঁয়েছিলেন একই ওভারে। ওই ম্যাচটি ছিল ইতিহাসের ২৯৩৫তম ওয়ানডে। এবারও ম্যাচ নাম্বারে সংখ্যা ওই চারটিই থাকল, স্রেফ উল্টেপাল্টে গেল। কাল ছিল ৩২৫৯তম ওয়ানডে!জোড়া সেঞ্চুরিয়ান ঘাতকম্যারাথন জুটির পর গম্ভীর-কোহলি দুজনই আউট হয়েছেন ফারভিজ মাহারুফের বলে। এক ইনিংসে দুই সেঞ্চুরিয়ান কম দেখল না ওয়ানডে ক্রিকেট, কাল নিয়ে ৯৮ বার! কিন্তু দুই সেঞ্চুরিয়ান একই বোলারের বলে আউট হলেন মাত্র ছয়বার। প্রথমবার যিনি দুই সেঞ্চুরিয়ানকে আউট করেছিলেন, তিনি কাল ছিলেন শ্রীলঙ্কার ড্রেসিংরুমে। চম্পকা রমানায়েকে ১৯৯২ সালে আউট করেছিলেন ইনজামাম ও সেলিম মালিককে। ১৯৯৭ সালে নাইরোবিতে দুই সেঞ্চুরিয়ান কেনেডি ওটিয়েনো ও দীপক চুদাসামাকে আউট করেছিলেন হাসিবুল হোসেন, ২০০১ সালে টেন্ডুলকার ও সৌরভকে টমাস ওডোয়ো, ২০০৪ সালে স্ট্রাউস ও ফ্লিন্টফকে গেইল আর ২০১০ সালে আফগানিস্তানের নূর আলী ও শাহজাদকে কানাডার খুররম চোহান। আরিফুল ইসলাম