টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু হাজার বাউন্ডারিসেঞ্চুরির সংখ্যায় অনন্য উচ্চতায় উঠেছেন, ম্যাচের বয়স যখন ৩ ঘণ্টা ৫ মিনিট। তবে ম্যাচের বয়স যখন ছিল মাত্রই ৫ মিনিট, তখনো আরেকটি নতুন উচ্চতায় উঠেছেন শচীন টেন্ডুলকার। শফিউল ইসলামের হাফভলিকে কভার বাউন্ডারিতে পাঠানো ম্যাচের প্রথম চারটি ছিল ওয়ানডেতে টেন্ডুলকারের দু হাজারতম চার! মজার ব্যাপার হলো, ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডে ইনিংসে বাউন্ডারি দূরের কথা, কোনো রানই করতে পারেননি সেই সময়ের বিস্ময়-বালক। তৃতীয় ওয়ানডেতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের শেন টমসনকে মেরেছিলেন প্রথম চার। ৪৬২তম ম্যাচে কাল মারলেন দু হাজার বাউন্ডারি। আরও অনেক কিছুর মতো এই কীর্তিতেও তিনি প্রথম। এবং যথারীতি টেন্ডুলকারের ঠিক পেছনের জন আসলে অনেক পেছনে, সনাৎ জয়াসুরিয়ার ১৫০০!‘মুক্ত’ বলফ্রি হিটকে টেন্ডুলকার কীভাবে নিয়েছিলেন কে জানে! হয়তো ভেবেছিলেন যে বলে রান করা যাবে না! কাল দুটো ফ্রি হিট পেয়েছিলেন মাস্টার ব্যাটসম্যান, রান করতে পারেননি একটিতেও! ফ্রি হিটের বলটায় মাশরাফি ছুড়েছিলেন বাউন্সার, আপার কাট করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি। শাহাদাত ফ্রি হিটে অফ স্টাম্পের বাইরে করলেন ইয়র্কার, জায়গা বানিয়ে খেলতে যাওয়া টেন্ডুলকার এবারও বলে ব্যাট ছোঁয়াতে পারলেন না!উইকেটে গম্ভীরবাংলাদেশের বিপক্ষে বলুন বা বাংলাদেশের মাটিতে, গৌতম গম্ভীরের রেকর্ড দুর্দান্ত। কিন্তু কাল খুব বেশি সুবিধা করতে পারলেন না। পারবেন কীভাবে, উইকেটে যত সময় থাকার কথা, তার অর্ধেক কাটিয়ে এসেছেন তো ম্যাচ শুরুর আগেই!ম্যাচ শুরুর আগে উইকেটে গিয়ে ব্যাট হাতে বেশ কিছুক্ষণ ‘শ্যাডো’ অনুশীলন করলেন গম্ভীর। ম্যাচে টিকতে পারলেন মাত্র ১৬ বল!ভুল আর ভুলআম্পায়াররাও মানুষ, ভুল করতেই পারেন। কিন্তু ভুল যখন বারবার হতে থাকে, এই তত্ত্ব মেনে নেওয়া কঠিনই বটে। সেটাও যদি হয় বাংলাদেশের মতো দলের, যাদের জয়ের সুযোগই আসে কালেভদ্রে! প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে বাজে সিদ্ধান্তে আউট হয়েছিলেন মাহমুদউল্লাহ, মূল্য দিতে হয় বাংলাদেশকে ম্যাচ হেরে। কাল প্রথম বলেই নিশ্চিত এলবিডব্লু ছিলেন বিরাট কোহলি। কিন্তু দিলেন না আম্পায়ার পল রাইফেল। পরে একই পথে হাঁটলেন তৃতীয় আম্পায়ারও! সাকিবকে যে আউট দিলেন শ্রীলঙ্কার আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে, সেটা নিয়ে সংশয় আছে যথেষ্টই। বেনিফিট অব ডাউট তো সাকিব অনায়াসেই পেয়ে যান। আম্পায়ারদের ‘মানবিক’ সব ভুলগুলো কেন যে বাংলাদেশের বিপক্ষেই বারবার হয়!‘উদার’ শাহাদাতখরুচে বোলার হিসেবে মোটামুটি পরিচিতি আছে শাহাদাত হোসেনের। তবে কালই প্রথম ওয়ানডেতে ৮০ রানের বেশি দিলেন শাহাদাত। ২০০৮ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে দেওয়া ৭৬-ই ছিল এর আগে তাঁর সবচেয়ে খরুচে বোলিং। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৮০ বা তার বেশি রান দেওয়ার ঘটনা আছে ১২টি। নব্বইয়ের বেশি দুটি, দুটিই শফিউল ইসলাম!প্রতিবাদএমনিতে তাঁদের হাতে থাকে নিজেদের সংগঠনের ব্যানার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী ‘দৌড়া বাঘ আইল’র ছেলেদের হাতে কাল ছিল আরেকটি ব্যানার—`STOP BSF BRUTALITY’। শুধু এই সংগঠন নয়, কাল এমন ব্যানার ছিল গ্যালারির অনেকের হাতেই। কিন্তু প্রতিবাদ খুব দীর্ঘস্থায়ী হয়নি, বলা ভালো, দীর্ঘস্থায়ী হতে দেওয়া হয়নি। ওয়াকিটকি হাতের নিরাপত্তাকর্মী আর পুলিশ এসে ছিনিয়ে নিয়ে গেছে ব্যানার! আরিফুল ইসলাম