টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান-খেলামাঠের খেলা তখন মাত্রই শুরু হয়েছে, হঠাৎ মিরপুরের আকাশে শুরু হলো অন্য খেলা। আরও বেশি রোমাঞ্চকর ও বিপজ্জনক। একটি যুদ্ধবিমান নিয়ে মিরপুরের আকাশে চক্কর কাটছিলেন রোমাঞ্চপ্রিয় কোনো বৈমানিক। কখনো একদিকে পুরো কাত হয়ে, কখনো ডিগবাজি দিয়ে, কখনো বা একদম খাড়া ওপর দিকে উঠে দেখাচ্ছিলেন নানা কসরত। এটা প্রশিক্ষণের অংশ না স্রেফ দেখানোর জন্য, কে জানে! তবে ওপরের খেলা ঝামেলা পাকালো নিচের খেলায়। এমন কানে তালা লাগানো শব্দে কী খেলায় মন দেওয়া যায়! বছর ৫-৬ আগে ধানমন্ডি মাঠে প্রথম বিভাগের এক ম্যাচে আচমকা ভূপাতিত হয়েছিল এক হেলিকপ্টার। সংবাদকর্মীদের অনেকের মনে পড়ে গেল সেই কথা। তবে এবার তেমন কিছু হয়নি, খেলা চালিয়ে গেলেন ওই বৈমানিক। তবে এতে মাঠের খেলা বন্ধ থাকল মিনিট পাঁচেক!দুই পাঠানপ্রায় তিন বছর পর একসঙ্গে আবার ভারতের হয়ে মাঠে নামলেন দুই পাঠান। দুই ভাই সর্বশেষ একসঙ্গে খেলেছিলেন ২০০৯ সালে জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে। একসঙ্গে খেলা সর্বশেষ ওয়ানডেটি ছিল আরও চার মাস আগে। মজার ব্যাপার হলো, পুনর্মিলন হলো যেখানে, দুই ভাই একসঙ্গে প্রথমবার ওয়ানডে খেলেছিলেন কিন্তু সেখানেই! ২০০৮ সালের কিটপ্লাই কাপে এই মিরপুরেই, সেবারও প্রতিপক্ষ ছিল পাকিস্তান!সাত সতেরোকোনো বোলারই সুবিধা করতে পারছিলেন না, মহেন্দ্র সিং ধোনিও তাই আস্থা রাখতে পারছিলেন না কোনো বোলারের ওপর। বোলিং পরিবর্তন করছিলেন ক্রমাগত, ১৭ ওভারের মধ্যেই ব্যবহার করে ফেললেন ৭ জন বোলার! অষ্টম বোলার হিসেবে শচীন টেন্ডুলকারকে আক্রমণে আনলেন ২৪তম ওভারে!আফ্রিদির দুই শপাকিস্তানের হয়ে তাঁর চেয়েও বেশি ম্যাচ খেলেছেন দুজন—ইনজামাম-উল-হক ও ওয়াসিম আকরাম। কিন্তু একটা জায়গায় কাল প্রথম হয়ে গেলেন শহীদ আফ্রিদি। দুই শ দিবারাত্রির ম্যাচ খেলা প্রথম পাকিস্তানি আফ্রিদিই! দিবারাত্রির ম্যাচ খেলার ‘ডাবল সেঞ্চুরি’ করতে পেরেছেন আর মাত্র তিনজন। সব মিলে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন শচীন টেন্ডুলকার (৪৬৩), কিন্তু কৃত্রিম আলোয় সবচেয়ে বেশি খেলেছেন রিকি পন্টিং (২১৫)। মাহেলা জয়াবর্ধনে খেলেছেন দুটি কম, টেন্ডুলকার ২০৮টি।মন্থরতম, দ্রুততমটুর্নামেন্ট শুরু করেছিলেন ৬৯৯৯ রান নিয়ে। টুর্নামেন্টে পাকিস্তানের তৃতীয় ম্যাচ শুরুর সময়ও আফ্রিদির রান ছিল ওই একই। প্রথম ম্যাচে আউট হয়েছিলেন ০ রানে, দ্বিতীয় ম্যাচে ব্যাটিংই পাননি। কাল ইরফান পাঠানকে কভারে পাঠিয়ে পেয়ে গেলেন ৭ হাজারতম ওয়ানডে রান! ৩১৬ ইনিংস লাগল আফ্রিদির, ৭ হাজার ছুঁতে এত বেশি ইনিংস খেলতে হয়নি আর কাউকেই। স্টিভ ওয়াহর ২৭১ ইনিংস ছিল আগের মন্থরতম। তবে বলের হিসেবে আবার আফ্রিদিই দ্রুততম, ৭ হাজার করতে লেগেছে মাত্র ৬১৪৭ বল! ভুলে যাবেন না, ৩৪৩টি উইকেটও আছে আফ্রিদির। ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল আছে আর কেবল একজনেরই, সনাৎ জয়াসুরিয়া (১৩৪৩০ রান, ৩২৩ উইকেট)।উল্টো শুরুদুই দলের শুরুটা ছিল পুরো উল্টো। ম্যারাথন উদ্বোধনী জুটি গড়েছিলেন হাফিজ-জামশেদ, গৌতম গম্ভীর আউট ইনিংসের দ্বিতীয় বলেই। দুই শ রানের উদ্বোধনী জুটি কম দেখল না ওয়ানডে ক্রিকেট, কালকেরটি নিয়ে ২৪টি। কিন্তু এক দল দুই শ রানের উদ্বোধনী জুটি গড়ার পর আরেক দলের ০ রানের উদ্বোধনী জুটি এবারই প্রথম! আরিফুল ইসলাম