টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উদ্ধারকর্তা’ শাহাদাতযতবারই বাংলাদেশের বোলার-ফিল্ডাররা শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের চেপে ধরেছেন, চাপটা আলগা করতে এগিয়ে এসেছেন শাহাদাত হোসেন। তৃতীয় ওভারের প্রথম বলে লঙ্কান ইনিংসের তৃতীয় বাউন্ডারিটি মেরেছেন তিলকরত্নে দিলশান। এরপর টানা ৬৬ বল আর চারের দেখা নেই। নিজের দ্বিতীয় ওভারেই শাহাদাত দিলেন হাফভলি, স্ট্রেট ড্রাইভে চার লাহিরু থিরিমান্নের। ২০.২ ওভারের পর থেকে আবারও এমন খরা, টানা ৬১ বল চার নেই। এবার লঙ্কানদের উদ্ধারে এগিয়ে এলেন শাহাদাত। নতুন স্পেলে বোলিংয়ে এসেই লেগ স্টাম্পে শর্ট বল, এবার হুক করে চার, এবারও ব্যাটসম্যান থিরিমান্নে। সব মিলিয়ে প্রথম ৩৫ ওভারে ১১টি চার মেরেছে শ্রীলঙ্কা, ৫টিই শাহাদাতের ৫ ওভারে!দিন-রাতের রানদিবা-রাত্রির ওয়ানডেতে সনাৎ জয়াসুরিয়ার রানসংখ্যাটা দারুণ, ৬৬৬৬! কাল জয়াসুরিয়ার পাশে বসার বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল কুমার সাঙ্গাকারার। কিন্তু মাত্র ৬ রানে আউট হওয়ায় দিবা-রাত্রির ওয়ানডেতে সাঙ্গাকারার রান এখন ৬৬৬২। সব মিলিয়ে যেমন, তেমনি দিবা-রাত্রির ম্যাচেও সবচেয়ে বেশি রান শচীন টেন্ডুলকারের। মজা আছে তাঁর রানসংখ্যাতেও, ৮৮৩৩! দুইয়ে থাকা রিকি পন্টিংয়ের রান ৭৭২৬। এর পরই জয়াসুরিয়া-সাঙ্গাকারা। পাঁচেও আরেক শ্রীলঙ্কান, মাহেলা জয়াবর্ধনে, ৬৪৫০।প্রান্ত বদলমিডিয়া প্রান্তে বোলিং শুরু করেছিলেন সাকিব আল হাসান, খুব একটা সুবিধা করতে পারলেন না। ২ ওভারে ১০ রান দেওয়ার পর প্রান্ত বদল। কিন্তু মিরপুর থানা প্রান্তে ৫ ওভার (২৪ রান) বোলিং করেও উইকেট নেই। আবার প্রান্ত বদলে মিডিয়া প্রান্তে। এবার টানা দুই ওভারে দুই উইকেট!সাকিবের ফিফটিএকটু জোরের ওপর করা সোজা বলে এলবিডব্লু কুলাসেকারা, উইকেটের ‘ফিফটি’ হয়ে গেল সাকিবের। ভাবছেন ৫০ উইকেট তো অনেক আগেই হয়েছে সাকিবের! সেটা ঠিক, তবে কাল ৫০ উইকেট হলো দিবা-রাত্রির ওয়ানডেতে। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি আবদুর রাজ্জাক এগিয়ে দিবা-রাত্রির ওয়ানডেতেও, কালকের দুই উইকেটসহ ৫৪টি।স্টাম্পিং-কাহন১৮ ওয়ানডের ছোট্ট ক্যারিয়ারে প্রথম স্টাম্পড হলেন থিরিমান্নে, সেটাও কী দুর্ভাগ্যজনকভাবে! লেগ স্টাম্পের বাইরের বলটি ফ্লিক করতে গিয়ে বাইরে চলে এসেছিলেন, বল মুশফিকের প্যাডে লেগে ফিরে এসে মুহূর্তের মধ্যে ফেলে দিল বেল। শ্রীলঙ্কার বিপক্ষে এই প্রথম স্টাম্পিং করলেন মুশফিক, বল গ্লাভসে না নিয়েই! বাংলাদেশের বিপক্ষে ৩০ ওয়ানডেতে মাত্র চার লঙ্কান ব্যাটসম্যান স্টাম্পড হয়েছেন। চারজনই বাঁহাতি। থিরিমান্নের আগের তিনজনই ওপেনার! ১৯৯০ এশিয়া কাপে ইডেনে আজহার হোসেনের বলে হাশান তিলকারত্নেকে স্টাম্পড করেছিলেন নাসির আহমেদ, ২০০০ এশিয়া কাপে সনাৎ জয়াসুরিয়াকে মোহাম্মদ রফিকের বলে খালেদ মাসুদ, ২০০৫ সালে কলম্বোতে উপুল থারাঙ্গাকে আবারও মাসুদ, অকালপ্রয়াত মানজারুল ইসলামের বলে।অচেনাকে আপনকিছুটা নিজের বাজে ফর্ম আর কিছুটা দলের প্রয়োজনে নিজের আসল জায়গাটা ছাড়তে হয়েছে উপুল থারাঙ্গাকে। ক্যারিয়ারের প্রথম ১৩৪ ইনিংস টপ অর্ডারে ব্যাট করার পর নেমে এসেছেন মিডল অর্ডারে। কিন্তু সেই অপরিচিত আঙিনাকেও যেন আপন করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সিবি সিরিজের দুই ফাইনালে ৬ নম্বরে খেলে করেছেন ৬০ ও ৭১। এরপর এশিয়া কাপে তিন ম্যাচে ১৭, ৫৭ ও ৪৮।ছেলেখেলামিড অনের ফিল্ডার ভেতরে, কভার সীমানার ফিল্ডার তাই ছিলেন একটু লং অনের দিকে। এই সুযোগটাই নিলেন সাকিব—লাকমলকে দারুণ এক ড্রাইভে কভার দিয়ে চার। ফিল্ডার এরপর দাঁড়ালেন ঠিক কভার সীমানাতেই। সাকিব কী করলেন? এবার এক্সট্রা কভার দিয়ে চার। অসহায় ফিল্ডার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, হয়তো বুঝতে পারছিলেন না কোথায় দাঁড়ানো উচিত। লাকমলের পরের বল আবারও অফস্টাম্পের বাইরে; এবার ওই ফিল্ডারকে নড়ার সুযোগও না দিয়ে পয়েন্ট দিয়ে চার! টানা তিন বলে যেন সাকিব বুঝিয়ে দিলেন নিজের সামর্থ্য, নিজের জাত! আরিফুল ইসলাম