টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ বছর পরদলে এসেছিলেন বোলার হিসেবেই, চোট পাওয়া লেগ স্পিনার মুশতাক আহমেদের বদলি হিসেবে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ওয়ানডেতে তাঁর প্রথম ইনিংসেই দ্রুততম সেঞ্চুরির পর সেই পরিচয় হারিয়েই গিয়েছিল। গত বছর দুয়েকের পারফরম্যান্সে আফ্রিদি আবার আগে বোলার, পরে ব্যাটসম্যান। বল হাতে এই ধারাবাহিকতায় ১৪ বছর পর কাল আবার ম্যাচ ও উইকেটসংখ্যা সমান হলো আফ্রিদির। উইকেটসংখ্যা ম্যাচকে ছাড়িয়ে গেল ১৫ বছর পর! কালকের আগে ৩৩০ ম্যাচে ৩২৮ উইকেট ছিল, এখন ৩২৯ ম্যাচে ৩৩৩। আফ্রিদির ম্যাচ ও উইকেটসংখ্যা সর্বশেষ সমান ছিল ১৯৯৭ সালে—১৭ ম্যাচে ১৭ উইকেট। সর্বশেষ উইকেট বেশি ছিল ১৯৯৬ সালের ৪ নভেম্বর, ৭ ম্যাচে ৮ উইকেট।স্পিনের জয়জয়কারস্পিনই ম্যাচের ভাগ্য গড়ে দেবে, এটা মোটামুটি অনুমিতই ছিল। পাকিস্তান কাল যথারীতি শুরু করল মোহাম্মদ হাফিজকে দিয়ে। প্রথম ১১ ওভারের মধ্যে বোলিং করলেন চার বোলার, তিনজনই স্পিনার! সাঈদ আজমল কিন্তু তখনো বলই হাতে নেননি। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার আক্রমণে এলেন ১৯তম ওভারে, ততক্ষণে বাংলাদেশ ৫ উইকেটে ৪৮। প্রথম ২৫ ওভারের ১৮টি-ই করেছেন স্পিনাররা। ১০০-র নিচে তিনবারবাংলাদেশের ক্রিকেট এগিয়েছে, না পিছিয়েছে? দুই মতের পক্ষেই যুক্তি পাওয়া যাবে। তবে একটা দিক থেকে বাংলাদেশ ফিরে গেছে ৯ বছর আগে। কাল এ বছরে তৃতীয়বার ওয়ানডেতে এক শর নিচে গুটিয়ে গেল বাংলাদেশ। সর্বশেষ এমন হয়েছিল এক বছরেই—২০০২ সালে। এ বছর আরও দুটি ম্যাচ বাকি আছে, ১০০-র নিচে আউট হওয়ার নতুন রেকর্ড হয়েও যেতে পারে!মিসবাহ ‘স্পেশাল’ব্লক, ব্লক, ব্লক...আচমকা স্লগ সুইপে বিশাল ছয়। মিসবাহ-উল-হকের ব্যাটিংয়ের এমন দ্বিমুখিতা শুরুর দিকে অনেককেই অবাক করত। এখন আর করে না। এত দিনে মিসবাহ বুঝিয়ে দিতে পেরেছেন, তাঁর ব্যাটিংয়ের ধরনটাই এমন। কালও দেখা গেল এই মিসবাহ ‘স্পেশাল’। যথারীতি শুরুতে অতিসতর্ক ব্যাটিং, প্রথম ১৬ বলে রান নেই। হঠা ৎ ই সাকিবকে স্লগ সুইপে সীমানা ছাড়ালেন লং অন আর মিড উইকেটের ওপর দিয়ে।বাজে সিদ্ধান্তবাজে আম্পায়ারিং সিদ্ধান্তগুলোর মজার সব ভিডিও দেখা যায় ইউটিউবে। ইউনুস খানের কালকের আউটটি হয়তো সেই ভিডিওগুলোর তালিকায় যুক্ত হবে না। তবে বাজে সিদ্ধান্ত তো অবশ্যই। সাকিবের বলটি ইউনুসের প্যাড হয়তো ছুঁয়েছিল, তবে ব্যাটে লাগেইনি। কিন্তু আঙুল তুলে দিলেন আম্পায়ার এনামুল হক। অনেক সময় বাজে সিদ্ধান্তেও যিনি হাসতে হাসতে উইকেট ছাড়েন, সেই ইউনুস পর্যন্ত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ।জয়-হারের ধারাবাহিকতা১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে ক্রিকেট-বিশ্বকে কাঁপিয়ে দেওয়া সেই পরাজয়ের পর পাকিস্তান আর বাংলাদেশের কাছে হারেনি—এটা পুরোনো তথ্য। নতুন হলো, এই পরিক্রমায় একটা রেকর্ডের খুব কাছাকাছি চলে গেছে পাকিস্তান। কাল বাংলাদেশের বিপক্ষে টানা ২০তম জয় পেল পাকিস্তান। এক দেশের বিপক্ষে আরেক দেশের টানা জয়ের রেকর্ডটি অস্ট্রেলিয়ার। ১৯৮৩ বিশ্বকাপে হারের পর জিম্বাবুয়েকে টানা ২২টি ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়া। অর্থা ৎ এই সিরিজের বাকি ম্যাচ দুটি জিতলে পাকিস্তান ছুঁয়ে ফেলবে অস্ট্রেলিয়ার রেকর্ড। আফ্রিদির ৫এ বছর ২৫ ম্যাচে এই নিয়ে পাঁচবার ম্যাচসেরা হলেন শহীদ আফ্রিদি। পাঁচবার ম্যাচসেরা শেন ওয়াটসনও, যদিও অস্ট্রেলীয় অলরাউন্ডার ম্যাচ খেলেছেন দুটি কম। এই দুজনের ওপরেও অবশ্য আছেন একজন। এ বছর ৩০ ম্যাচে ৬ বার ম্যাচসেরা হয়েছেন আফ্রিদির সতীর্থ মোহাম্মদ হাফিজ।প্রচারণাকাল ছিল বিশ্ব এইডস দিবস। এইডস সচেতনতামূলক প্রচারণায় অনেক দিন ধরেই যুক্ত ক্রিকেট। কালও দুই দলের ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন জার্সিতে এইডস সচেতনতামূলক প্রতীক লাল রিবন জার্সিতে লাগিয়ে। আরিফুল ইসলাম