টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল আভাসসোহাগ গাজীর হাত ধরেই আবার দিনের শুরু। তবে দিনেশ রামদিন তো আর ক্রিস গেইল নন, আত্মবিশ্বাসী সোহাগ বোলিংও করলেন ভালো। দিনের প্রথম বলে ডিফেন্স করলেন রামদিন। দ্বিতীয় বলে অনেকটা ফ্লাইট, বিশাল টার্ন নিয়ে রামদিনের ব্যাট-প্যাডের ফাঁক গলে বল বেরিয়ে গেল, কিন্তু বাউন্স করে চলে গেল স্টাম্পের ওপর দিয়ে। উইকেটকিপার মুশফিককেও ফাঁকি দিয়ে ৪। দিনের শুরুতেই অল্পের জন্য বেঁচে যাওয়া, কিন্তু প্রভাত কি আর সব সময়ই দিনের পূর্বাভাস ঠিকঠাক দেয়! সোহাগসহ বাংলাদেশের কোনো বোলারই আর সমস্যায় ফেলতে পারেননি রামদিন-চন্দরপল জুটিকে।তিনি এবং ইনিদুই দেশের, দুই প্রজন্মের দুই ব্যাটসম্যান। একজন ডানহাতি, আরেকজন বাঁহাতি। একজনের ক্যারিয়ার যখন শেষ, আরেকজনের তখন অঙ্কুরে। তবে একটা মিল খুঁজে পাওয়া যায় শোয়েব মোহাম্মদ আর শিবনারায়ণ চন্দরপলের মাঝে। দুজনই একই ঘরানার ব্যাটসম্যান, উইকেট আঁকড়ে থাকায় জুড়ি নেই বা ছিল না। এবার আরেকটা জায়গায় দারুণভাবে মিলে গেলেন দুজন। দুজনেরই দুটি করে ডাবল সেঞ্চুরি, দুটিই অপরাজিত ২০৩! মজার ব্যাপার হলো, শোয়েবের বাবা হানিফ মোহাম্মদেরও আছে ২০৩ রানের একটি ইনিংস, ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। চন্দরপলের ছেলে ত্যাগরাজ চন্দরপল রানের বন্যা বইয়ে দিচ্ছেন ক্যারিবিয়ার বয়সভিত্তিক ক্রিকেটে। কে জানে, হয়তো বছর দশেক পর চন্দরপল বাপ-বেটাকে নিয়েও লিখতে হবে এমন কিছু!হার না-মানাজ্যাক ক্যালিস আর স্টিভ ওয়াহকে ছুঁলেন। শচীন টেন্ডুলকারকে ছুঁতে আর মাত্র একটি সেঞ্চুরি প্রয়োজন চন্দরপলের। কী, গোলমেলে লাগছে সব? ভাবছেন, টেস্ট সেঞ্চুরি সংখ্যায় টেন্ডুলকার-ক্যালিসরা তো চন্দরপলের নাগালের বাইরে! সেটা সত্যি, তবে এটাও সত্যি। এই পরিসংখ্যান অপরাজিত সেঞ্চুরির। ক্যারিয়ারের বেশির ভাগ জুড়েই পাঁচ-ছয়ে ব্যাটিং করা আর উইকেট না ছুড়ে আসার মানসিকতা মিলিয়ে চন্দরপলের ২৬ সেঞ্চুরির ১৫টিই অপরাজিত। ওয়াহর ৩২ ও ক্যালিসের ৪৪ সেঞ্চুরিতেও অপরাজিত ইনিংস ১৫টি করে। টেন্ডুলকার ৫১ সেঞ্চুরির ১৬টিতে উইকেট ছেড়েছিলেন হার না মেনে। ভুল থেকে শিক্ষা—১আগের দিন ভুল করে ৯৯ রানেই উদ্যাপন করে বিব্রত হতে হয়েছে। কাল ১৫০ রান ছোঁয়ার পর তাই যেন অতি সতর্ক চন্দরপল। রামদিনের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বললেন উইকেটের মাঝখানে। পরে মাঠের বড় পর্দায় তাকিয়ে দেখলেন ‘চন্দরপল ২৬২ বলে ১৫০’, এরপরই কেবল ব্যাট তুললেন ড্রেসিংরুমের দিকে। ডাবল সেঞ্চুরি ছোঁয়ার পর অবশ্য উচ্ছ্বসিত উদ্যাপনই হলো। তবে সেটাও ঠিক বাঁধনহারা নয়, ব্যাটিংয়ের মতোই পরিমিত।ভুল থেকে শিক্ষা—২রামদিনের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কীর্তি নিঃসন্দেহে ভিভ রিচার্ডসের সঙ্গে ‘লড়াই’। রামদিনের ব্যাটিংয়ের খানিকটা সমালোচনা করেছিলেন স্যার ভিভ। ক্ষুব্ধ রামদিন এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর পকেট থেকে বের করেছিলেন কাগজে লেখা একটা বার্তা, ‘ইয়া ভিভ টক নাহ!’ কাজটা যে ঠিক হয়নি, তা বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন পরে। কাল সেঞ্চুরির পর রামদিনের দিকে অনেকের উৎসুক দৃষ্টি, এবার পকেট থেকে কী বের হয়! বের হয়নি কিছুই। বোঝা গেল, রামদিনের শিক্ষা হয়ে গেছে!বোলার তামিমস্মৃতিটা মনে করে এই সেদিনও হাসলেন সাকিব আল হাসান, ‘রকিবুলকে বোলিংয়ে আনলাম, দেখি ও ধোনিকে আউট করে দিয়েছে!’ সাকিব বলছিলেন ২০১০ সালের ঢাকা টেস্টের কথা। ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে নিরুপায় অধিনায়ক পার্টটাইমারের হাতে বল তুলে দিয়েছিলেন, ‘যদি কিছু হয়!’ কাল তেমন কিছু ভেবেই তামিম ইকবালের হাতে বল তুলে দিলেন মুশফিক। প্রথম বলে ৪, পরে বিশাল এক ওয়াইড মিলিয়ে তামিম পারলেন না ‘রকিবুল’ হতে। ‘ভদ্রস্থ’ বোলিং রেকর্ডটা বরং একটু খারাপ হলো। আগে চার দফায় চার ওভার বোলিংয়ে মোট ১০ রান, কাল ১ ওভারেই ১০। আরিফুল ইসলাম