টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি প্রথম‘প্রথম’-এর সঙ্গে ভালোই গাঁটছড়া বেঁধেছেন সোহাগ গাজী। টেস্ট অভিষেকে তিনি যুক্ত কয়েকটি ‘প্রথম’-এর সঙ্গে। কাল প্রথম হলেন আরেকটি জায়গায়। অভিষেক থেকে টানা তিন ইনিংসে প্রথম ওভার বোলিং করা প্রথম বাংলাদেশি স্পিনার। সব মিলিয়েই এই কীর্তি আছে আর মাত্র একজনের। অভিষেক থেকে টানা ছয় ইনিংস প্রথম ওভার বোলিং করেছিলেন টেড পিট। টেস্ট ক্যারিয়ারের ১৫ ইনিংসের ১৪টিতেই প্রথম ওভারে বোলিং করেছিলেন বাঁহাতি এই ইংলিশ স্পিনার, বাকিটিতে দ্বিতীয় ওভার!প্রাপ্তি ও আক্ষেপইতিহাসে নাম লেখানো প্রথম দিন। কাল হাতছানি ছিল আরও কিছু রেকর্ডের। আবুল হাসান নিজের করে নিতে পারলেন শুধু নিকটতম রেকর্ডটিই। অস্ট্রেলিয়ার রেজি ডাফকে (১০৪) ছাড়িয়ে গড়লেন অভিষেকে ১০ নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। গড়তে পারলেন না ১০ নম্বরে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড, মাত্র ৪ রানের জন্য ছুঁতে পারলেন না ইংল্যান্ডের ওয়াল্টার রিডকে (১১৭)। এর আগে মাহমুদউল্লাহ আউট হয়ে যাওয়ায় নবম উইকেটে সেরা জুটির রেকর্ডটা ছোঁয়া হয়নি ১১ রানের জন্য। জুটির রেকর্ডে পেছনে থাকতে হয়েছে সিমকক্স-বাউচার (১৯৫) ও ইন্তিখাব-আসিফ (১৯০) জুটির। ১০ নম্বরে নেমে সবচেয়ে বেশি চারের রেকর্ডেও রিড (২০) ও সিমকক্সের (১৭) পেছনে।শেষ অর্ধব্যাট হাতে হাসানের অভাবনীয় কীর্তিতে ঢাকা পড়েছে আগের ব্যাটসম্যানদের ব্যর্থতা। প্রথম দিন ৯৮ রানেই ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ পাঁচ জুটিতে করেছে ২৮৯ রান, যা বাংলাদেশের রেকর্ড। শেষ পাঁচ জুটিতে আগের সর্বোচ্চ ছিল ২৩৩, ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে। চতুর্থ ইনিংসে ৫২১ রান তাড়ায় ১৮০ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত করেছিল ৪১৩।খরা ও অতঃপরদুই ওপেনার ফিরে গেছেন দ্রুতই। ওয়েস্ট ইন্ডিজ তাই নিয়েছিল ‘ধীরে চলো’ নীতি। দীর্ঘক্ষণ চলল নিস্তরঙ্গ ক্রিকেট। বাংলাদেশের বোলাররা পারছিলেন না ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলতে। ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলসও ছিলেন খোলসবন্দী। ন্যূনতম রোমাঞ্চের পথেও পা বাড়াচ্ছিলেন না। ১৯তম ওভারের শেষ বলের পর ৬৮ বলে নেই আর কোনো চার! বাউন্ডারি-খরা ঘুচল ৩১তম ওভারের তৃতীয় বলে। আবুল হাসানের করা অফ স্টাম্পের বেশ বাইরের এক বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালালেন ব্রাভো, ব্যাটের কানা ছুঁয়ে বল স্লিপ দিয়ে সীমানার বাইরে। প্রথম বাজে শটেই সচল হলো প্রায় স্তব্ধ রানের চাকা।উল্টো স্বাদটেস্ট অভিষেক নিয়ে কত স্বপ্ন, কত কল্পনাই তো থাকে ক্রিকেটারদের। আবুল হাসানেরও নিশ্চয়ই ছিল এবং সেগুলো বোলিংকে ঘিরেই থাকার কথা। ব্যাট হাতে তো কল্পনাকেও ছাড়িয়ে গেছেন। বল হাতেও মনে হয় ভাবনাতীত কিছু হয়ে গেল, তবে উল্টো দিক থেকে। টেস্ট ক্রিকেটে প্রথম বলটি করলেন অফ স্টাম্পের অনেক বাইরে। পরেরটি আরও বাইরে, ওয়াইড! চতুর্থ বলে বাউন্ডারি। পরের ওভারেই হাসানের প্রান্তে রুবেল হোসেনকে বোলিংয়ে আনলেন মুশফিক। টেস্ট ক্রিকেটে প্রথম স্পেলটি শেষ এক ওভারেই, হাসান নিশ্চয়ই ভাবতে পারেননি এমন কিছু!রুবেল বনাম পাওয়েল—১ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসটা আত্মবিশ্বাস ভালোই ফিরিয়ে দিয়েছে রুবেল হোসেনকে। মরা উইকেটেও কাল সাধ্যমতো গতি তোলার চেষ্টা করলেন। আগ্রাসী বোলিংয়ে বেশ কয়েকবার অস্বস্তিতেও ফেলেছেন ব্যাটসম্যানদের। নিজের চতুর্থ ওভারে যেমন নাড়িয়ে দিলেন পাওয়েলকে। বাউন্সার ছুড়েছিলেন শরীর তাক করে। ঠিকমতো খেলতে পারেননি পাওয়েল, শেষ মুহূর্তে চোখ সরিয়ে উল্টো ঘুরে গেলেন। বল পাওয়েলের পিঠে লেগে আবার লাগল ঘাড়ে। এক বাউন্সারে দুই জায়গায় আঘাত! যন্ত্রণায় নুয়ে পড়লেন পাওয়েল।রুবেল বনাম পাওয়েল—২রুবেলের বাউন্সার শরীরে লেগে কাতর পাওয়েল ফিজিওর শুশ্রূষায় উঠে দাঁড়লেন বেশ কিছুক্ষণ পর। পরের বলটিও রুবেল দিলেন বাউন্সার, হুক করলেন পাওয়েল। অল্পের জন্য ব্যাটের কানা ছুঁল না। ফাঁদ পাতা হলো, ফাইন লেগের পাশাপাশি ডিপ মিড উইকেটেও রাখা হলো ফিল্ডার। পরের বল আবার শর্ট, এবার পাওয়েলের সতর্ক ডিফেন্স। চতুর্থ বল ফুল লেংথ, পাওয়েলের আলতো ড্রাইভ। পরের বলে আবারও বাউন্সার, এবার ফাঁদে পা দিলেন পাওয়েল। পুল শটটাকে নিচে রাখতে পারলেন না। মিউ উইকেটে দারুণ ক্যাচ নিলেন সাকিব। এমনিতে অন্তর্মুখী রুবেল নাচতে নাচতে ছুটে গেলেন সাকিবের দিকে। সেদিকে তাকিয়ে গজরাতে গজরাতে ফিরলেন আগের টেস্টের জোড়া সেঞ্চুরিয়ান। আরিফুল ইসলাম, খুলনা থেকে