টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহ!বর্ষার আকাশের মতোই এই মেঘ, এই রোদ্দুর অবস্থা উত্তর কোরিয়ার। দক্ষিণ আফ্রিকায় আসার পর থেকেই তাদের বিকল্প নাম হয়ে গিয়েছিল ‘সন্ন্যাসদল’। মাঝে তবু সংবাদমাধ্যমের সামনে এলেও, ফের লুকোচুরি খেলা শুরু করেছে তারা। সর্বশেষ গত পরশু একটি পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে দিয়েছে এশিয়ার এই দলটি। ঘণ্টাখানেক পরেই গুজব ছড়িয়ে পড়ে—উত্তর কোরিয়ার চার ফুটবলার নাকি বিদ্রোহ করেছিলেন! শ দুয়েক সাংবাদিক ফের ছুটে যান মাখুপং স্টেডিয়ামে, যেখানে অনুশীলন চলছিল উত্তর কোরিয়ার। কিন্তু মুখে সেই তালাই মেরে রাখল রহস্যেঘেরা দলটি! কেন তারা এমন করছে তাও জানানো হয়নি কাউকে। তবে দলে বিদ্রোহের ব্যাপারটি পরে উড়িয়েই দিয়েছে ‘সন্ন্যাসদল’। এএফপি।মেসির জন্য প্রার্থনাসাত-সাতটি শট নিয়েও গোল নামের শব্দটি লেখাতে পারেননি নিজের নামের পাশে! দুর্ভাগ্য মেসির, আফসোস ভক্তদের। মেসি-ভক্তদের এই দলে একজন নাইজেরিয়ানও আছেন। চিনে থাকবেন বিলক্ষণ, নাম তাঁর ভিনসেন্ট এনাইয়ামা। নাইজেরিয়ার গোলরক্ষক। তিনিই এবারের বিশ্বকাপে মেসির নেওয়া প্রথম ৪টি শট প্রতিহত করেছেন বিপুল বিক্রমে! এবং এই এনাইয়ামাই বলছেন, ‘আমাদের আশা, গ্রিসের বিপক্ষে গোল পাবেন মেসি।’ ভাবতে পারছেন, কত দরদি মন তাঁর! এই দরদের পেছনে অবশ্য একটি ‘কিন্তু’ আছে! সামনে গ্রিসের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচের ফলাফলে যে নাইজেরিয়ার ভাগ্যও ঝুলে আছে! দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে নাইজেরিয়াকে দক্ষিণ কোরিয়াকে শুধু হারালেই চলবে না, আর্জেন্টিনার কাছে হারতে হবে গ্রিসকেও। ওয়েবসাইট।গর্বিত ‘এল পিপা’এল পিপা, মানে লম্বা নাকঅলা আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেই ফেললেন! কাঁদলেন কারণ, এল পিপিতা, মানে লম্বা নাকঅলার ছেলে এবারের বিশ্বকাপে রং ছড়িয়েছেন। হ্যাটট্রিক তো করেছেনই, সেই ১৯৩০-এর পরে বিশ্বকাপে এক ম্যাচে একাই আর্জেন্টিনার পক্ষে করেছেন তিন গোল। এল পিপা, মানে জর্জ হিগুয়েইন এক সাক্ষাৎকারে বললেন ছেলে গঞ্জালো হিগুয়েইনের কীর্তিতে ভারি গর্ব হচ্ছে তাঁর, ‘সে অসাধারণ কাজ করেছে, আমাকে আনন্দে ভাসিয়ে দিয়েছে। আমি নিজে কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পাইনি। যখন কারও সন্তান এমন গোল পায়, তখন সে-ও সেই আনন্দের অংশ হয়ে যায়। ওর সাফল্য দেখে আমি কান্না আটকাতে পারিনি!’ ওয়েবসাইট।