টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহানুভূতিবিশ্বকাপ শুরুর আগে টেনিস তারকা অ্যান্ডি মারে বলেছিলেন, বিশ্বকাপে ইংল্যান্ড ভালো করবে। ইংলিশ প্রচারমাধ্যমগুলোও ব্যস্ত থাকবে ফুটবল নিয়েই। এবারের উইম্বলডনে তাঁর প্রত্যাশার চাপটা তাই অনেকটাই কমে যাবে। মারের সেই চাওয়াটা বোধহয় ভণ্ডুলই করে দিলেন ওয়েইন রুনিরা! ফুটবল দলের ওপর মহা খাপ্পা ইংলিশ সংবাদমাধ্যমের নজর তাই কিছুটা হলেও পড়বে উইম্বলডনে। তবে ইচ্ছে পূরণ না হলেও, ওয়েইন রুনির কষ্টটা বোঝেন মারে। উইম্বলডনে ইংলিশদের প্রতিনিধিত্ব করতে গিয়েই বুঝেছেন সমর্থক আর প্রচারমাধ্যমের কী জ্বালা, ‘এ দেশে প্রচারমাধ্যমগুলো যেভাবে উঠেপড়ে লাগে! বিশ্বকাপে ভালো কিছু করা ইংল্যান্ডের জন্য বেশ কঠিন।’ রয়টার্স, ওয়েবসাইট।ম্যারাডোনাকে শাভেজভেনেজুয়েলা এবারের বিশ্বকাপে না থাকলেও সে দেশের দর্শকেরা কিন্তু টিভিতে ভালোই উপভোগ করছে বিশ্বকাপের খেলা। আর দেশটির প্রেসিডেন্ট হুগো শাভেজ তো প্রতিদিনই জাতির কাছে নিজের পরিচয় তুলে ধরছেন—‘আমার বন্ধু এবং রাজনৈতিক সহযাত্রী কে জানেন তো? স্বয়ং আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনা!’ তো লোকজন আর কারও খেলা না হোক, আর্জেন্টিনার খেলা তো বাদ দিতে পারে না! নাইজেরিয়াকে ১-০ গোলে হারানোর পর শাভেজ টুইটারে বন্ধুর উদ্দেশে শুভেচ্ছাবাণীও পাঠিয়ে দিয়েছেন, ‘ওয়েল ডান... ম্যাচে পাঁচটি গোলও হতে পারত। অভিনন্দন কমরেড ম্যারাডোনা।’ ওয়েবসাইট।