টুকিটাকি
অন্য অর্থনাইজেরিয়া দলের মুখপাত্র জানিয়েছিলেন, ‘মৃত্যুর হুমকি দেওয়া হাজারেরও ওপর ই-মেইল এসেছে কেইটার নামে। বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি আমরা।’ কিন্তু দু দিন পরই সেই মুখপাত্র বলছেন, ‘এটা স্রেফ গুজব! এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ গত ১৭ জুন লাল কার্ড দেখার দায়ে ই-মেইলে মৃত্যুর হুমকি পাচ্ছিলেন সানি কেইটা। এ নিয়ে তাঁর উদ্বেগের পর বিষয়টি গুরুত্বসহকারে না নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন দলটির মুখপাত্র, ‘আমাদের ভাষায় “উই উইল কিল ইউ”-এর মানে আমরা তোমার ব্যাপারে সন্তুষ্ট নই। অন্য কোথাও হয়তো এর অর্থ দাঁড়াবে, আমরা তোমাকে খুন করব! আমরা তাই বিষয়টি হালকাভাবেই নিচ্ছি।’ পুলিশ অবশ্য তার পরও নজর রাখছে কেইটার দিকে। এএফপি, রয়টার্স।‘নির্বোধ’রেফারি কোনো কালেই ফুটবলারদের প্রিয়ভাজন হতে পারেননি। এবারের বিশ্বকাপে তো নয়ই। রেফারিদের কাজ-কারবারে তিতিবিরক্ত সবাই। সুইজারল্যান্ডের ডিফেন্ডার স্টেফানে গ্রিচিটিংও মহা ক্ষিপ্ত। চিলির বিপক্ষে তাঁদের ম্যাচটিতে রেফারির দায়িত্বে থাকা খালিল আল ঘামদিকে ধুয়েই দিলেন তিনি, ‘এটা আন্তর্জাতিক পর্যায়, এখানে আপনার কাজ-কারবারও হতে হবে সে রকম। কিন্তু আমরা তো সেদিন একটি-দুটি ভুল দেখিনি। পুরো ম্যাচেই ভুল করে গেলেন তিনি!’ সুইজারল্যান্ড-চিলি ম্যাচটিতে নয়-নয়টি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করতে যাওয়া রেফারি খালিল। স্টেফানের ক্ষোভ, ‘লাল কার্ডটি দিয়ে তো পুরো নির্বোধের মতো কাজ করেছেন তিনি!’ এএফপি।সাফাইনিকোলাস আনেলকা—নামটি উচ্চারণ করলেই যেন বিবাদের ডঙ্কার শব্দ কানে আসছে সবার। চারপাশে এখন আনেলকার কাণ্ডজ্ঞানের ব্যবচ্ছেদই চলছে একরকম। এর মধ্যেই আনেলকার ভাই ক্লাউডে আনেলকা গত সোমবার জানালেন, ‘আনেলকার ক্লাব (চেলসি) এই মুহূর্তে চুপচাপ থাকতে বলেছে ওকে। বিশ্বকাপের শেষেই কথা বলার উপযুক্ত সময়।’ স্বভাবতই ভাইয়ের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেছেন ক্লাউডে, ‘সে আসলে তেমন কিছু করতে চায়নি। সে শান্ত এবং ভালো মানুষ। কাজেই ভেতরে কিছু একটা তো আছেই। আমাদের অন্তত একটা সংবাদ সম্মেলনের অপেক্ষায় থাকা উচিত।’ এএফপি। বাচ্চা ভয়ংকরঘানা দলে তাঁর পরিচিতি আছে ‘বাচ্চা ভয়ংকর’ হিসেবে। এর আগে আফ্রিকান নেশনস কাপের সময় নিয়ম ভেঙে ওয়াদা করেছিলেন, বিশ্বকাপে আর তেমনটা হবে না। কিন্তু যেই গাধা সেই পানি—দলে নিজের অবস্থান নিয়ে তুষ্ট হতে না পেরে মাথা গরম করলেন সুলে মুনতারি। বাজে ব্যবহার করলেন দলের সদস্যদের সঙ্গে। তাঁর ক্ষোভ—মাঠে সুযোগ পেয়েছিলেন একদম শেষ মুহূর্তে। কেভিন-প্রিন্স বোয়েটাংয়ের বদলি হিসেবে নামানো হয়েছিল তাঁকে। তাই মেজাজের লাগামটা আর বাগে রাখতে পারেননি। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন মুনতারি। ঘানাও সাবধান করে দিয়েছে তাঁকে। এএফপি।