টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় সর্বোচ্চকদিন আগেও সমালোচনা হয়েছিল—দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে দর্শক নেই। কিন্তু গত মঙ্গলবার বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান ড্যানি জরডান জানালেন, ‘আমার মতে, বিশ্বকাপে দর্শকসংখ্যার দিক থেকে আমরাই এখন দ্বিতীয় সর্বোচ্চ। আমাদের আগে আছে কেবল ১৯৯৪-এর বিশ্বকাপ আসরটি। আমরা সম্ভবত সব মিলিয়ে ৩০ লাখ টিকিট বিক্রি করব। এই সংখ্যা অনুযায়ী আমরাই দ্বিতীয়।’ এর পেছনে অবশ্য আগের যেকোনো আয়োজকদের তুলনায় দক্ষিণ আফ্রিকার বড় বড় মাঠের কৃতিত্বই বেশি বলে মানছেন অনেকে। তবে দর্শকসংখ্যা যাই হোক, জর্ডান বলছেন, ‘আর সবকিছু হিসাবের মধ্যে আনা গেলেও, আফ্রিকানদের দেশপ্রেম কোনো হিসাবের আওতায় আনা সম্ভব নয়। এটাই এবার প্রমাণ হয়ে গেছে।’ এএফপি।জন্মকাহিনিএক ভুভুজেলা নিয়ে হাজারটা বিতর্ক। এবার তার সঙ্গে যুক্ত হলো আরেকটি মহা বিতর্ক। দক্ষিণ আফ্রিকার নাজারেথ ব্যাপ্টিস্ট চার্চের দাবি, সেই ১৯১০ সালে তাদের চার্চের প্রতিষ্ঠাতা ইসায়েহ শিম্বিই এই বিচিত্র বাঁশিটি উদ্ভাবন করে গেছেন। প্রার্থনার জন্য বাঁশিটি তিনি বানিয়েছিলেন এক জাতীয় হরিণের শিং দিয়ে। চার্চ কর্তৃপক্ষ এখন আইনানুযায়ী ভুভুজেলার বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার একান্তই তাদের বলেও দাবি করছে। ভুভুজেলা প্রথম খেলার মাঠে এনেছিল ডারবানের আমাজুলু ফুটবল ক্লাব, ১৯৮০ সালে। তবে এটি জনপ্রিয় করেছে সোয়েটোর ফুটবল ক্লাব কাইজার চিফস। মেসিনসেডানে নামের একটি ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান প্রথম ভুভুজেলার প্লাস্টিক সংস্করণ বাজারে এনেছিল ২০০১-এ। তবে ভুভুজেলা যে এখন চীনেও পাওয়া যাচ্ছে—এ খবরই নাজারেথ ব্যাপ্টিস্ট চার্চের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, চীনের ভুভুজেলা বানানো সম্পূর্ণ বেআইনি। দক্ষিণ আফ্রিকার ভুভুজেলা যেন কোনোমতেই অন্য দেশের পণ্যে পরিণত না হয়—এটাই চাইছে তারা। এএফপি। ক্যামেরার চোখজাপানি রেফারি ইউচি নিশিমুরার চোখ বাঁচিয়ে একটা চপেটাঘাতই করেছিলেন বেচারা ডেভিড ভিয়া! কিন্তু ক্যামেরারও যে চোখ থাকে, এটা হয়তো তাঁর মাথায়ই ছিল না তখন। সেই চোখ ফাঁকি দিতে পারলেন না স্পেনের এই স্ট্রাইকার। ফিফা এখন সেই ক্যামেরার ফুটেজ দেখে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। গত সোমবার হন্ডুরাসের মিডফিল্ডার এমিলিও ইজাগুইরেকে রাগের মাথায় একটা চোরাগুপ্তা চড় মেরে বসেছিলেন ভিয়া। মাথাটা গরম হয়েছিল একটা কর্নারের সময়। প্রথমবার পা মাড়িয়ে দিয়েছিলেন গোলরক্ষক নোয়েল ভ্যালাদারেস। তখন কিছু বলেননি। খানিক বাদে আবারও কর্নারের সময় ভিয়ার পা মাড়িয়ে দেন এমিলিও। ব্যস, আর যায় কোথায়—ঠাস! কিন্তু ফিফা যে এখন চোখ রাঙাচ্ছে। ওয়েবসাইট।