টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারমেক্সিকোতে সন্ত্রাসীদের গুলি খেয়ে প্রায় মরতেই বসেছিলেন সালভাদোর ক্যাবানাস। ঘটনাটি ঘটেছিল এ বছরের জানুয়ারিতে। এবারের বিশ্বকাপে খেলার স্বপ্নটা তখনই মরে গিয়েছিল তাঁর। প্যারাগুয়ের এই সাবেক অধিনায়ক মেক্সিকোর আমেরিকা ক্লাবের হয়েও খেলেন। জানুয়ারিতে মেক্সিকোর একটি বড় মাদক চোরাচালানকারী দল তাঁর সঙ্গে বসেছিল একটি চুক্তি নিয়ে। তাদের চাওয়া ছিল, ক্লাবের হয়ে আর গোল করবেন না ক্যাবানাস। কিন্তু ক্যাবানাস তাতে সায় না দেওয়াতেই মাথায় গুলি করে বসে সন্ত্রাসীরা। গত বুধবার মেক্সিকো থেকে জানানো হয়েছে, নিরাপত্তা এজেন্টরা ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করেছে। লোকটির নাম ফ্রানসিকো জোসে বারেত্তা। এবার হয়তো কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাবেন ক্যাবানাস। এএফপি।তাঁদের স্বপ্ন‘আর একবার যদি এমনটা করো, আমিও ছাড়ব না বলে দিলাম!’ ঝাঁ ঝাঁ রোদ। মাথায় স্কার্ফ, ট্র্যাক স্যুট আর লং স্লিভের জামা। বলে দুমদাম লাথি হাঁকাতে হাঁকাতে অনুশীলনের এক সতীর্থকে এভাবেই সতর্ক করে দিচ্ছেন আফগানিস্তানের কোনো মহিলা ফুটবলার। যুদ্ধবিধ্বস্ত দেশ, খানিক পরেই হয়তো মাঠে নামছে হেলিকপ্টার। তার পরও বিশ্বকাপের উত্তেজনা ছুঁয়ে যায় তাঁদের। স্বপ্ন দেখেন বিশ্বকাপে খেলারও। ধর্মীয় অনুশাসনের বেড়াজাল সত্ত্বেও ২০০৭ সালে আন্তর্জাতিক উঠোনে পা রেখেছে আফগান মহিলা ফুটবল দলটি। হাদিসা ওয়ালি, ২০ বছরের এই ফুটবলার বলছেন, ‘মাঝেমধ্যে এত বাধার মুখোমুখি হতে হয় যে ভীষণ কান্না পায়। তবুও সামনে যাব আমরা।’ আর ১৬ বছরের কাওসাজ আমিনি বলছেন, ‘আফগানিস্তানের মেসি হতে চাই!’ এএফপি।বোনাস চাই নাদলের ভেতর বিবাদের আগুনে ঘি ঢেলেছে বিশ্বকাপ থেকে বিদায়। ব্যর্থতা আর সমালোচনার আগুনে পুড়ছেন বলেই হয়তো ফ্রান্সের অধিনায়ক প্যাট্রিস এভরা জানিয়ে দিলেন, ‘আমরা সব রকম পাওনা-বোনাস ফিরিয়ে দিচ্ছি। একটা কানাকড়িও নেব না ফেডারেশনের কাছ থেকে।’ ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিতেই বলা ছিল, দল দ্বিতীয় রাউন্ডে পা রাখায় ব্যর্থ হলে কেউ কোনো রকম বোনাস পাবেন না। কিন্তু আইনানুযায়ী বিপণন রাজস্ব থেকে আসা লাভজনক অর্থের একটি অংশ তাঁদের পাওনা ছিল। এখন এটাও নিতে চাইছেন না ফরাসি ফুটবলাররা। এএফপি।