টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুগ্ধ ক্লিনটনসাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও এবার প্রশংসায় পঞ্চমুখ দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আয়োজন নিয়ে। গত বৃহস্পতিবার জোহানেসবার্গে নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপে নিজেদের সম্পূর্ণ নতুনভাবে তুলে ধরেছে। অনেকেই যে আশঙ্কা পুষে রেখেছিল সেটি মিথ্যে প্রমাণিত হয়েছে।’ বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই সারা বিশ্বের অনেকেই সন্দিহান ছিলেন দক্ষিণ আফ্রিকার আয়োজক হওয়ার ব্যাপারটি নিয়ে। ক্লিনটন বলছেন, ২০১০ বিশ্বকাপ এখন থেকে পরবর্তী আয়োজকদের জন্য হয়ে থাকবে একটি উদাহরণ হিসেবে, ‘দক্ষিণ আফ্রিকা একটি মানদণ্ড দাঁড় করানোর সুযোগ করে দিয়েছে, যা থেকে বিশ্বের সবাই শিক্ষা নিতে পারবে।’ ক্লিনটন গত বুধবার দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন যুক্তরাষ্ট্র-আলজেরিয়ার ম্যাচটি দেখতে। এরপর পূর্বনির্ধারিত সফরসূচি পাল্টে শেষ ষোলো লড়াইটাও মাঠে বসে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। এএফপি।প্রশংসা১৯৬৬ বিশ্বকাপের মতো চমক হয়তো এবার দেখানো যায়নি। তবে ১৯৬৬ বিশ্বকাপে উত্তর কোরিয়ার কোচ মিয়ং রি-হিওন বেশ খুশি এবারের দলটির পারফরম্যান্সে। বিশেষ করে বর্তমান কোচ কিম জং-হানের প্রশংসায় পঞ্চমুখ তিনি, ‘৪৪ বছর পর আবার বিশ্বকাপে সুযোগ পেয়েছে, ফুটবল-শক্তিই বলতে পারেন তাদের। আর দলটির সবচেয়ে শক্তিশালী জায়গাটি হলো—কোচ কিম জং-হান। ফুটবল-মস্তিষ্কটা তাঁর অসাধারণ।’ পর্তুগালের সঙ্গে বড় ব্যবধানে হারলেও ব্রাজিলের বিপক্ষে লড়াই করেই হেরেছিল তারা। মিয়ং আরও বলেছেন, ‘দলের টিম স্পিরিট খুব ভালো। কঠোর পরিশ্রমের সঙ্গে বিশ্বের সামনে দেশের সম্মান ও মর্যাদা রক্ষারও সংকল্প আছে তাদের।’ ওয়েবসাইট।বালাককে পাবে কে?কী এক ইনজুরিতেই না পড়লেন তিনি! বিশ্বকাপে তো জায়গা হলোই না, চেলসিও একরকম মুখই ফিরিয়ে নিল মাইকেল বালাকের দিক থেকে। তাহলে এখন কোথায় যাবেন বালাক? নিজেই জানালেন, ‘আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলব কোথায় যাব।’ জার্মানির তিন ক্লাব হামবুর্গ, উলফসবুর্গ ও বেয়ার লেভারকুসেন তাকিয়ে আছে বালাকের দিকে। তাঁর পুরোনো ক্লাব বেয়ার লেভারকুসেনেরও চাওয়া, তারা আবার ফিরে পাবে বালাককে। লেভারকুসেনের সাবেক ম্যানেজার রুডি ফোলার অত্যন্ত আশাবাদী, ‘বালাক আবার আমাদের মাঝে ফিরে এলে খুব ভালো হবে। বালাককে আমাদের সঙ্গে দেখলে জাপ হেঙ্কেসও (বর্তমান ম্যানেজার) মহা খুশি হবেন।’ দেখা যাক, বালাক এখন কোথায় যান। ওয়েবসাইট।