টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃসংবাদতাঁর এক গোলেই জার্মানি উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। আজ লড়াই ইংল্যান্ডের বিপক্ষে। অথচ এরই মধ্যে এক দুঃসংবাদ। গত বৃহস্পতিবার শেষ রাতে মেসুত ওজিলের দাদি পৃথিবী ছেড়ে চলে গেছেন। বার্ধক্যজনিত কারণেই এই মৃত্যু। জার্মানির তার্কিশ হাসপাতালে তাঁর মৃত্যুর পর জার্মান দলে খবর পাঠানো হয়। তবে জার্মান শিবিরে এখন একটাই চিন্তা, ইংলিশদের বিপক্ষে এই ধাক্কা সামলে কতটুকু ভালো খেলতে পারবেন ওজিল। বিশেষ করে যখন ২০০১-এ ইংল্যান্ডের বিপক্ষে সেই ১-৫ ব্যবধানের পরাজয়টি ভুলে যেতে চাইছে জার্মানি। ওয়েবসাইট।চিলাভার্টের জবাবকে না জানে, ইতালি রক্ষণাত্মক দল! সেই ইতালির কোচই কিনা প্যারাগুয়েকে খোঁচা দিয়েছিলেন, রক্ষণাত্মক মানসিকতার জন্য। বলেছিলেন, প্যারাগুয়ে ইতালিকে স্বাভাবিক খেলা খেলতে দেয়নি, রেখেছিল শ্বাসরোধ করে! প্যারাগুয়ের সাবেক তারকা গোলরক্ষক হোসে লুই চিলাভার্ট এর জবাব দিয়েছেন। ‘মার্সেলো লিপ্পি (ইতালি কোচ) কীভাবে বলেন যে প্যারাগুয়ে রক্ষণাত্মক খেলেছে! রক্ষণাত্মক খেলেছে তো আসলে ইতালিই।’ এর পর সব ইউরোপিয়ান দলেরই সমালোচনা করেছেন প্যারাগুয়ের হয়ে ৭৪টি ম্যাচ-খেলা চিলাভার্ট। গোলরক্ষক হয়েও ৮টি গোল করা চিলাভার্ট পাশাপাশি প্রশংসা করেছেন প্রতিটি দক্ষিণ আমেরিকান দলেরই, ‘প্যারাগুয়ে ভালো খেলেছে। আসলে দক্ষিণ আমেরিকার দলগুলোই ভালো খেলেছে।’ ওয়েবসাইট। জেমসের প্রস্তুতিপেনাল্টি শ্যুট-আউটের সময় ভাগ্যদেবী খুব কমই মুখ তুলে তাকিয়েছে ইংলিশদের দিকে। জার্মানির বিপক্ষেও তাদের পেনাল্টির ইতিহাস লজ্জারই। এর আগে ইতালিতে ১৯৯০-এর সেমিফাইনালে এবং ১৯৯৬-এর ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানির হাতে নাস্তানাবুদ হতে হয়েছিল ইংলিশদের, ওই পেনাল্টি শ্যুট-আউটেই। জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের গোলরক্ষক ডেভিড জেমস পুরোনো ভিডিও ফুটেজ দেখে এবং অনুশীলন করে ঝালিয়ে নিয়েছেন নিজেকে। সন্দেহ নেই, দলের পেনাল্টি-ভীতিটাই কাজ করেছে এর পেছনে। কেউ যদি গোল করতে না পারে, গোল ঠেকানো তো চাই! জেমস অবশ্য বলছেন, ‘যা করার তা আমরা মাঠে ৯০ মিনিটেই করতে চাই।’ এএফপি।শঙ্কা নেইনিরাপত্তা নিয়ে সংশয় ছিল বিশ্বকাপ শুরুর আগে। সেই শঙ্কা ভুল ছিল বলেই মনে হয় এখন। বিশ্বকাপ তো এ পর্যন্ত ঝঞ্ঝামুক্তই! তবে দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড-জার্মানি মুখোমুখি হচ্ছে বলে নতুন করে জাগছে শঙ্কাটা। ইউরো চ্যাম্পিয়নশিপ ২০০০ সালে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেলজিয়ামের শান্ত শহর শার্লেরইকে দাঙ্গার শহরে রূপ দিয়েছিল সমর্থকেরা। আগামীকাল ব্লুমফন্টেইনে এই দুই দলের ম্যাচকে কেন্দ্র করে আরেক দফা দাঙ্গা হতে পারে বলে শঙ্কা অনেকের। তবে দক্ষিণ আফ্রিকা পুলিশ আশ্বস্ত করে বলেছে, সংঘাতের আশঙ্কা নেই। নিরাপত্তাকর্মীরা যেকোনো সংঘাত ঠেকাতে ভালোভাবেই প্রস্তুত। এএফপি।