টুকিটাকি
‘উদ্ধত’ ইংল্যান্ডইংলিশদের নাক-উঁচু ভাবটির কথা দুনিয়ার কে না জানে। ফের তা-ই প্রমাণ হয়ে গেল গত পরশু। গতকালের ম্যাচটির আগে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৮০ জন সাংবাদিক মুখিয়ে ছিলেন, ইংল্যান্ড কী বলে। কিন্তু আশায় গুড়েবালি! অনেকটা সময় হাত উঁচিয়ে থাকতে হয়েছিল সবাইকে। সেখান থেকে বাছাই করা কজনের সামান্য কটা প্রশ্নের উত্তর দিয়ে সাংবাদিক-মহলকে যেন কৃতার্থই করেছেন ক্যাপেলো-জেরার্ডরা। ইতালির লা গাজেত্তা দেলোর এক প্রতিবেদক তো মহা খাপ্পা, ‘এমনটা কখনো দেখিনি! বিশ্বকাপকে তাঁরা পাত্তাই দিলেন না! বিশেষ করে “বিশ্ব” শব্দটিকে।’ ব্রাজিলের ও গ্লোবোর এক প্রতিনিধিরও একই মত, ‘জঘন্য! বিশ্বকাপ কী, ওরা সেটা জানে না। তারা শুধু নিজেদের পরিচিতদের প্রশ্নই শুনতে চায়।’ ওয়েবসাইট।ধাতব মানবগত শুক্রবার পর্তুগালের রাউল মিরেলেসের সঙ্গে ধাক্কা খেয়ে পিঠে চোট পেয়েছিলেন ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজার। সঙ্গে সঙ্গে হালকা-পাতলা সুরক্ষার জন্য প্যাডের ব্যবস্থা করা হয়েছিল। তবে সামনের ম্যাচে নামার আগে অতি অবশ্যই ‘মেটালম্যান’ হয়েই মাঠে নামতে হবে সিজারকে। গত শনিবার ব্রাজিল ফুটবলের কর্মকর্তারা জানিয়েছেন, ধাতব আবরণ দেওয়া প্যাড না পরে উপায় নেই তাঁদের গোলরক্ষকের। ফিফার নিয়মানুযায়ী, খেলায় ধাতুর ব্যবহার নিষিদ্ধ। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বলছে, সিজারের প্যাডে ধাতুর ব্যবহার থাকলেও সেটা খুবই সামান্য। মাঠে নামার আগে রেফারিদের অনুমতিও নেবেন তাঁরা। এএফপি।