টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যতিক্রমবিশ্বকাপে পরাজয় মানেই বলির পাঁঠা কোচ। ব্যতিক্রম মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে। এই নিয়ে পাঁচবারের মতো শেষ ষোলোতেই বিশ্বকাপ ছাড়তে হলো মেক্সিকানদের। ইউরোপে ফিরে যাওয়ার গুজব রটলেও আগুইরে নাকি বহাল তবিয়তেই থাকছেন মেক্সিকোর কোচ হয়ে। এর আগে মেক্সিকোর কোচের দায়িত্বে ছিলেন সভেন গোরান এরিকসন। তারপর ১৩ মাস ধরে দায়িত্বটি পালন করে আসছেন আগুইরে। তাঁর মতে, ১২-১৩ মাসের জন্য নয়, মেক্সিকোর এমন একজন কোচ বাছাই করা উচিত, যিনি অন্তত ৪৮ মাস কাজ করবেন দলের জন্য। আগুইরে নিজেই কি যাচ্ছেন সে পথে? এএফপি।ফিরছেন স্যামুয়েলদক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার পর প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছিল ওয়াল্টার স্যামুয়েলকে। আর্জেন্টিনার এই ডিফেন্ডার তার পর থেকে আর মাঠে নামতে পারেননি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করছেন। তাই কোচ ডিয়েগো ম্যারাডোনা সম্ভবত শনিবারের ম্যাচে ফিরে পাচ্ছেন স্যামুয়েলকে। জার্মানির বিপক্ষে রক্ষণভাগে শক্ত দুর্গ গড়ার জন্য তাঁকে প্রয়োজনও আর্জেন্টিনার। ওয়েবসাইট।রিয়ালে ডি মারিয়াবিশ্বকাপে এখন পর্যন্ত খারাপ নেই আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। তাঁর জন্য আরও একটি সুখবর—রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহোর দলেও ভিড়ে যাচ্ছেন তিনি। গত সোমবার খবরটা দিয়েছে স্পেনের এই ক্লাবটিই। ২২ বছর বয়সী মারিয়া এর আগে ছিলেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। দলবদলের ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তিটা হয়েছে ২৫ মিলিয়ন ইউরোতে ছয় বছরের জন্য। গত মৌসুমে পর্তুগিজ লিগের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন এই উইঙ্গার। এএফপি।অঁরির বিদায়শনিই ভর করেছে যেন! বিশ্বকাপ থেকে শূন্য হাতে বিদায় নেওয়ার পর আরেকটি ধাক্কা—ফরাসি তারকা থিয়েরি অঁরিকে ছেড়ে দিচ্ছে বার্সেলোনা। তাঁর সঙ্গে আছেন আইভরিকোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরেও। গত সোমবার এমনটাই জানিয়েছে ক্লাবটি। স্প্যানিশ লিগের চ্যাম্পিয়ন বার্সেলোনার মহাপরিচালক হুয়ান অলিভার বলছেন, তাঁদের চলে যাওয়ার রাস্তাটি এখন পরিষ্কার। গত মৌসুমে ২০ ম্যাচে মোটে তিনটি গোল করেছিলেন ৩২ বছর বয়সী অঁরি। তার ওপর বিশ্বকাপেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। বার্সেলোনা থেকে এই ঘোষণা আসার পর অঁরি সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর। ক্যারিয়ারের ইতি টানতে চান সেখানকার নিউইয়র্ক রেড বুলস ক্লাবে খেলে। এএফপি।