টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডনোভানের পরামর্শভালো খেলেও বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ে নিয়তিকেই মেনে নিয়েছেন ল্যান্ডন ডনোভানরা। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এবারের বিশ্বকাপে রেফারিদের অদ্ভুতুড়ে সিদ্ধান্তে মহা খাপ্পা আরও অনেক দল। ফিফাকে অনেকেই পরামর্শ দিচ্ছেন, প্রযুক্তির দ্বারস্থ হতে। ডনোভানও তেমনটাই বললেন, ‘খেলায় এত গতি থাকে, সবকিছু দেখা সত্যিই কষ্টকর। একজন রেফারির পক্ষে সবকিছু নজরে রাখা সম্ভবও নয়।’ ডনোভান তাই বলছেন, হয় মাঠে আরও রেফারি নামানো হোক, নয়তো তাৎক্ষণিক রিপ্লের মতো কিছু একটার ব্যবস্থা করা যেতে পারে। ওয়েবসাইট।জাবুলানি সমাচারসমালোচনার কত যে ঝড় বয়ে যাচ্ছে জাবুলানির ওপর দিয়ে! ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজার তো এমনো বলেছেন, ‘সুপার মার্কেটেও এর থেকে ঢের ভালো বল পাওয়া যায়।’ এত এত সমালোচনার কারণেই কিনা, জাবুলানি নিয়ে গবেষণাও কম হচ্ছে না। ফ্রান্সের ইনস্টিটিউট অব দ্য সায়েন্স অব মুভমেন্টের উপপরিচালক এরিক বারটন জানালেন, জাবুলানির জোড়াগুলো ভেতরে থাকায় বলটা পুরোপুরি গোলাকার। টেনিস, গলফ অথবা বেসবলের বলের মতো নয় এটা। ওই বলগুলোর জোড়া বাইরে থাকাতে বাতাসে ঘোরে, জাবুলানির বেলায় তা হয় না। বলটা ছোটেও কিছুটা ধীরে। বাতাসে কতটুকু ভাসবে বা বাঁক নেবে, তা আন্দাজ করা কঠিন হয়ে পড়ে। এএফপি।রোবোকাপবিশ্বকাপ ২০১০ চ্যাম্পিয়ন কে, বলুন তো? না, আপনার অজান্তে বিশ্বকাপের ফাইনাল হয়ে যায়নি, ফাইনালটি হয়েছে ‘রোবোকাপের’। আর তাতে চ্যাম্পিয়ন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর। সুইজারল্যান্ডভিত্তিক রোবোকাপ ফাউন্ডেশনের আয়োজনে যন্ত্রমানবদের বিশ্বকাপের এবারের আসরটি বসেছিল সিঙ্গাপুরে। ৪৩টি দেশের ৫০০টিরও বেশি দল ১৯ থেকে ২৫ জুনে হয়ে যাওয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। পেলে থেকে শুরু করে রোনালদোদের মতো তারকার রূপধারী রোবটগুলো প্রাণপণ লড়াই করেছে যার যার দলের পক্ষে। ম্যাচের সর্বোচ্চ দৈর্ঘ্য ছিল ৪০ মিনিট। সিঙ্গাপুর রোবোকাপের সভাপতি ঝৌ চ্যাংজিউ স্বপ্ন দেখছেন, ২০৫০ সাল নাগাদ সত্যিকারের চ্যাম্পিয়নদের সঙ্গে লড়বে এমন একটা রোবটদল বানাতে পারবেন তাঁরা! এএফপি।ভূরি ভূরি ইনজুরিব্রাজিল শিবিরে ইনজুরি আতঙ্ক ক্রমেই বাড়ছে। প্রথম দুটি ম্যাচে গোল পাওয়ার পর মিডফিল্ডার এলানো নাম লিখিয়েছিলেন ইনজুরির খাতায়। যদিও বা আশা ছিল চিলির বিপক্ষে মাঠে নামবেন, তা আর হয়ে ওঠেনি। গত মঙ্গলবার অনুশীলনে নামলেও অ্যাঙ্কেল ইনজুরির কারণে আধ ঘণ্টা বাদে ফের মাঠ ছাড়লেন এলানো। এ ছাড়া ইনজুরির কারণে দোলাচলে আছেন আরও দুই মিডফিল্ডার—ফিলিপ মেলো এবং হুলিও ব্যাপ্টিস্টা। মেলোর সমস্যাও অ্যাঙ্কলের ইনজুরি, আর ব্যাপ্টিস্টার ব্যথা হাঁটুতে। এর সঙ্গে যোগ হয়েছে হলুদ কার্ড সমস্যাও। মিডফিল্ডার রামিরেস পড়েছেন দুটি হলুদ কার্ডের খাড়ায়। রয়টার্স।