টুকিটাকি
আগুইরের বিদায়স্বজাতির কাছে পরাজয় মেনে মেক্সিকোকে বিদায় বললেন হাভিয়ের আগুইরে। শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ১-৩ গোলে হেরে সব দায়ভার নিজের কাঁধেই তুলে নিলেন মেক্সিকো কোচ। গত বুধবার কাগজে-কলমে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর সংবাদ সম্মেলনে বললেন, ‘সবার আগে যদি কাউকে ব্যর্থতার দায়ভার নিতে হয়, সেটা আমি। আমার মনে হচ্ছে, দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত এখনই।’ গত বছরের এপ্রিলে সভেন গোরান এরিকসনের বিদায়ের পর দ্বিতীয়বারের মতো মেক্সিকোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ৫০ বছর বয়সী এই আর্জেন্টাইন। ২০০২ বিশ্বকাপেও শেষ ষোলোতে নিয়ে গিয়েছিলেন দলকে, এবারও সেই দেয়াল ডিঙাতে পারলেন না আগুইরে। এএফপি।বেঁচে গেল বার্সেলোনা!বিশাল বাঁচা বেঁচে গেল বার্সেলোনা। ত্রাতার ভূমিকায় সদ্য বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। কীভাবে? শুনুন তাঁরই মুখে, ‘এখন নিশ্চয়ই সবাই একমত হবেন—বিশ্বকাপের আগেই ফুটবলারদের সঙ্গে চুক্তি করে ঠিক কাজটিই করেছিলাম আমরা। চিন্তা করুন, ডেভিড ভিয়ার সঙ্গে চুক্তিটা যদি এখন করতাম, কী হতো? অন্তত আরও ২০ মিলিয়ন ডলার গুনতে হতো নিঃসন্দেহে!’ কথাগুলো যুক্তিহীন নয়। বিশ্বকাপে ভিয়ার যা ঝলকানি! বিশেষ করে স্পেনকে কোয়ার্টার ফাইনালে ওঠানোর পেছনে তাঁরই পা যে কথা বলেছিল শুরু থেকেই। এ পর্যন্ত গোল করেছেন ৪টি। গত মে মাসে ভ্যালেন্সিয়ার কাছ থেকে ভিয়াকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নিয়েছিল বার্সেলোনা। ওয়েবসাইট। সালসিদোর সুদিনবিশ্বকাপ থেকে মেক্সিকো বিদায় নিলেও কার্লোস সালসিদো ভালোই খেললেন। সেটার পুরস্কারও পাচ্ছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। পিএসভি আইন্দহোফেন ক্লাবের এই ডিফেন্ডার এর মধ্যেই ক্লাববোদ্ধাদের নজর কেড়েছেন। আর্জেন্টাইন ফুটবলার ক্লেমেন্তে রদ্রিগুয়েজকে দলে টানার পর সিরি ‘আ’ ক্লাব রোমা একজন লেফটব্যাক খুঁজছিল। সে জায়গাতেই এবার সালসিদোকে পেতে চাইছে ক্লাবটি। একটি সূত্র জানিয়েছে, রোমা নাকি ৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো নিয়ে অপেক্ষা করছে সালসিদোর পথ চেয়ে। এর আগে গুয়াদালাজারা ক্লাব থেকে ২০০৬-এ পিএসভি আইন্দহোভেনে পাড়ি জমিয়েছিলেন সালসিদো। ওয়েবসাইট।