টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাথাউসের আশাখেলা ছাড়ার পর কোচিং পেশায় এসে অস্ট্রেলিয়ান ক্লাব র‌্যাপিড উইয়েনের দায়িত্ব পালন করেছেন। মাঝে হয়েছিলেন হাঙ্গেরি জাতীয় দলের কোচও। সর্বশেষ ইসরায়েলি ক্লাব মাকাবি নেতানিয়ার কোচের দায়িত্ব পালন করা লোথার ম্যাথাউস এবার চাইছেন ক্যামেরুনের কোচ হতে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ফরাসি কোচ পল লি গুয়েন সরে গেছেন ক্যামেরুনের দায়িত্ব থেকে। ম্যাথাউস পূরণ করতে পারেন সেই শূন্যস্থানই, ‘আমাদের মধ্যে যোগাযোগ হচ্ছে। দেখা যাক, আলোচনায় কী সিদ্ধান্ত হয়। তবে কাজটা ভালো। আর আমি ফুটবলটা জানিও ভালো, এমনকি আফ্রিকার ফুটবলও।’ এএফপি।কোলের কাণ্ড‘লাভ র‌্যাট’ নামে পরিচিত ইংলিশ ফুটবলার অ্যাশলে কোল চটিয়ে দিয়েছেন তাঁর দেশবাসীকে। কদিন আগে ইন্টারনেটে স্বদেশিদের বিষোদ্গার করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন তিনি। স্ত্রী শেরিল কোলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরও অনেক সমর্থকই কোলের পাশে ছিলেন। কিন্তু ওই গালাগালির পর তাঁরাও আর চুপ থাকেননি। পাল্টা গালাগালি করে ধুয়ে দিয়েছেন ২৯ বছর বয়সী ডিফেন্ডারকে। কেউ কেউ তো তাঁকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন! সামনে ফের কেমন করে ইংলিশ লিগে খেলো, দেখে নেব—এমন কথাও শুনিয়েছেন অনেকে। তবে, কোলকে তাঁরা পাবেন কোথায়? ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদে নাম লেখাতে যাচ্ছেন তিনি! ওয়েবসাইট।পল বনাম সেকো?জার্মানির গুনিন অক্টোপাস পলের জারিজুরিতে অনেকেই অবাক, মুগ্ধও হয়তো বা। আর্জেন্টিনা-ভক্তদের জন্য ব্যাপারটি খানিক উল্টোই। কারণ, গুনিন পলের অনুমানে আজকের ম্যাচ জিতবে জার্মানি! তবে, আর্জেন্টিনা সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই। অক্টোপাস পলের বিপক্ষে লড়াই করতে এসে গেছে ডলফিন সেকো! এই গুনিন ডলফিনটির খোঁজ পাওয়া গেছে আর্জেন্টিনার বন্দর নগর মার ডেল প্লাতার অ্যাকুয়ারিয়ামে। গত বৃহস্পতিবার গুনিন সেকোর জন্য পানির ওপরে চার মিটার দূরের প্লাটফরমে জার্মানির লাল-কালো-হলুদ ও আর্জেন্টিনার আকাশি-সাদা রঙের দুটি বল রাখা হয়েছিল। বিন্দুমাত্র দেরি না করে আর্জেন্টিনার বলটাই তুলে নিয়েছিল সে! মানে, আর্জেন্টিনার জয়ের পূর্বাভাস! মেসি-ওজিলের লড়াইয়ের পাশাপাশি পল-সেকোর লড়াইটাও জমে গেল মনে হয়! এএফপি।