টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকের রেকর্ডএই না হলে ফুটবল অনুরাগী! ব্যক্তিগতভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। তাই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠে গেল থুলানি এনজিকোবার। দক্ষিণ আফ্রিকার এই দর্শক গত বছর একটি প্রতিযোগিতায় বিশ্বকাপে ৩৮টি ম্যাচ উপভোগ করার সুযোগ জিতে নিয়েছিলেন। গত ২৫ জুন মাঠে বসে স্পেন-চিলির ম্যাচটি উপভোগ করে মোট ২১টি পূর্ণাঙ্গ ম্যাচ দেখে এই রেকর্ডটি করেন থুলানি। এর আগে বিশ্বকাপের ২০টি ম্যাচ দেখার রেকর্ড ছিল গিনেজে। ২৯ বছর বয়সী থুলানি তাঁর রেকর্ড করার সময় পূর্ণাঙ্গ ও আধাআধি মিলিয়ে ম্যাচ দেখেছিলেন ২৮টি। আর গত পরশু পর্যন্ত দেখেছেন ৩২টি ম্যাচ। আরও বাকি আছে ছয়টি। ওয়েবসাইট।ভুল স্বীকারবড্ড দেরিতে ঘুম ভাঙল রেমন্ড ডমেনেখের। বিশ্বকাপের আগে তাঁর ২৩ সদস্যের খেলোয়াড় বাছাই নিয়ে লোকজন কম কানাঘুষা করেনি। কিন্তু সে সময় কানে তুলোই গুঁজে রেখেছিলেন তিনি। অথচ সবকিছু শেষ হওয়ার পর নিজের ভুল স্বীকার করলেন সদ্য বিদায় নেওয়া এই ফরাসি কোচ, ‘২৩ জনের দল বাছাইয়ে যে ভুল করেছি, তার জন্য অনুতাপ করছি।’ বিশেষ করে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা, সেভিয়ার জুলিয়েন এসকুদে এবং দারুণ ফর্মে থাকা আর্সেনাল মিডফিল্ডার সামির নাসরিকে দলে না ডেকে যে কী ভুল করেছিলেন, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ডমেনেখ। তার মাশুলও অবশ্য বিদায়ের মধ্যে হয়ে গেছে তাঁর। ওয়েবসাইট।জীবনের জন্য যুদ্ধফুটবলারদের কাছে বিশ্বকাপের প্রতিটি ম্যাচই জীবন-মরণ ম্যাচ। গত শুক্রবার জোহানেসবার্গের শহরতলিতে ছয়টি দলের তেমনি আরেকটি জীবন-মরণ টুর্নামেন্ট হয়ে গেল। আক্ষরিক অর্থেই জীবন-মরণ! বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ৩২ লাখ মানুষ এইডস নামের মরণব্যাধিতে আক্রান্ত। আনুমানিক ২১ লাখ লোক এরই মধ্যে প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে প্রায় সাড়ে তিন লাখই শিশু। এইডসের মহামারি আফ্রিকাতেই সবচেয়ে বেশি। সেই মানুষগুলোকে ওষুধ ও সহযোগিতার জন্য কাজ করছে হাফটাইম নামের একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটিই সেদিন আয়োজন করেছিল ‘হাফটাইম: নো টাইম টু কুইট’ শিরোনামের সেই ফুটবল টুর্নামেন্টটি। দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, সুইজারল্যান্ড ও জিম্বাবুয়ের এইচআইভি ভাইরাস বহনকারীরা ‘এইচআইভি পজিটিভ’ লেখা জার্সি পরে মাঠে নেমেছিলেন ফুটবল খেলতে। লড়াইটা যেন ছিল এইডসের বিরুদ্ধেই। ওয়েবসাইট।