টুকিটাকি
প্রার্থনায় ভুভুজেলাপ্রতিবছর এই সময়টাতে দক্ষিণ আফ্রিকার নাজারেথ ব্যাপ্টিস্ট চার্চের অনুসারীরা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এবুহলেনি মিশনে জড়ো হন। এখানে থাকতেন তাঁদের চার্চের প্রতিষ্ঠাতা ইসায়েহ শেম্বে। এবারও খালি পা, সাদা আলখেল্লা পরে তাঁরা উঠে পড়েন পাহাড়ের ওপরে অবস্থিত এবুহলেনি মিশনে, আর প্রার্থনার সময় বাজান তাঁদের চার্চের প্রতিষ্ঠাতা শেম্বের উদ্ভাবিত ভুভুজেলা। এ বছর কিন্তু তাঁরা তাঁদের আদি ভুভুজেলার আধুনিক সংস্করণ ও অপব্যবহার নিয়ে সোচ্চার। প্রার্থনার জন্য উদ্ভাবিত এবং আফ্রিকার প্রতীক এই বাঁশিটির উদ্ভাবক হিসেবে ইসায়েহ শেম্বের স্বীকৃতি চাইছেন তাঁরা। তাঁদের মতে, ভুভুজেলা বাজানোর উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে বিনোদিত করা, খেলার ৯০ মিনিট ক্রমাগত বাজিয়ে বিরক্ত করা নয়। এএফপি।ক্রিকেটে আশ্রয়চোটের কারণে গত ছয়মাস মাঠে নামা হয়নি। তাতে তো আর ইংল্যান্ড ক্রিকেট দলের সাফল্যের আলোয় আলোকিত হতে সমস্যা নেই পেসার গ্রাহাম অনিয়নসের। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডের ব্যর্থতা ক্রিকেট দল ভুলিয়ে দেবে বলেই তাঁর দাবি। ইংল্যান্ড ক্রিকেট দলের গত কিছুদিনের পারফরম্যান্স এর সমর্থনেই কথা বলছে। অনিয়নস মনে করিয়ে দিয়েছেন সেটিই, ‘অনেক দিন পর ক্রিকেট এ দেশের বাতিঘর হিসেবে দেখা দিল। ফুটবলই সচরাচর ইংল্যান্ডের রাজা। কিন্তু এবারের বিশ্বকাপ ছিল হতাশার। আর আমার মনে হয় ইংলিশ ক্রিকেটাররা নিয়মিত সাফল্য পাচ্ছে, কারণ তারা হাসিমুখে খেলছে। দর্শক যা চাইছে, তা-ই পাচ্ছে।’ ওয়েবসাইট।