টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্রেফ দুর্ভাগ্য!জার্মানির বিপক্ষে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলটি না দিয়ে ইংলিশদের চক্ষুশূল হয়েছেন সেই ম্যাচের রেফারিরা। কিন্তু ম্যাচটির সহকারী রেফারি মাউরিসিও এসপিনোসার দাবি, তাঁরা কোনো ভুল করেননি। এটা স্রেফ ‘দুর্ভাগ্য’! উরুগুয়ের এই রেফারি সে দেশের একটি পত্রিকায় বলেছেন, ‘ফুটবলে এমন ঘটনা ঘটতেই পারে।’ ম্যাচটিতে অমন ভুল করে অবশ্য মাশুলও দিতে হয়েছে মাউরিসিওদের। পরবর্তী ম্যাচগুলোতে ফিফা আর তাঁদের ওপর আস্থা রাখতে পারেনি। মাউরিসিও আরও বলেছেন, ‘সে সময় বলটির এত গতি ছিল যে বুঝতেই পারিনি তা গোললাইন অতিক্রম করেছে! এমনকি তা ঠিক কোথায় পড়েছিল তা-ও দেখতে পাইনি।’ এএফপি, ওয়েবসাইট।ব্যস্ততাবিশ্বকাপ উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় বিশ্বনেতাদের আনাগোনা বেড়ে গিয়েছিল গত কয়েক সপ্তাহে। সবাই হয়তো আশা করেছিলেন সেমিফাইনাল ও ফাইনালেও তেমনটাই দেখা যাবে। কিন্তু তা বোধ হয় হচ্ছে না। গত সোমবার স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগুয়েজ জাপাতেরো জানিয়ে দিলেন, দক্ষিণ আফ্রিকায় গিয়ে স্পেন-জার্মানি ম্যাচটি দেখতে পারবেন না। তবে ঘরে বসেই নাকি উপভোগ করবেন ‘লা রোজা’দের লড়াই, ‘সামনের দিনগুলোতে এত এত কাজ আর সিদ্ধান্ত নিতে হবে। তাই এখানে (স্পেন) বসেই ম্যাচটি দেখব। স্পেন প্রতিনিয়ত ভালো করছে। সেমিফাইনালটি নিশ্চয়ই দারুণ একটা ম্যাচ হবে।’ এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও হয়তো আর মাঠে বসে জার্মানদের লড়াই দেখতে পারবেন না। মার্কেলেরও একই সমস্যা—ব্যস্ততা। এএফপি।ফুটবল সাফারিসারা বিশ্বের ফুটবল দর্শকেরা এক ঢিলে দুই পাখি মারছেন দক্ষিণ আফ্রিকায় এসে। সেখানকার ক্রুগার ন্যাশনাল পার্ক এমনিতেই দুনিয়ার অন্যতম আকর্ষণীয় সাফারিকেন্দ্র। জুন-জুলাই মাস দুটি এই পার্কের ভরা মৌসুম। এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শকেরা আসেন দক্ষিণ আফ্রিকার বিচিত্র প্রকৃতি ও পশুপাখি দেখতে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ‘বৃহৎ পাঁচ’—সিংহ, হাতি, গণ্ডার, চিতাবাঘ ও মহিষ দেখার আশায় মুখিয়ে থাকেন সবাই। বিশ্বকাপের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বভাবতই অনেক বেশি মানুষ জড়ো হয়েছে দক্ষিণ আফ্রিকায়। তাই পার্কের পরিচালকেরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন, পার্কে নির্দিষ্ট সংখ্যার চেয়ে দশ শতাংশ বেশি পর্যটক ঢোকার অনুমতি দেওয়া হবে। এএফপি।