টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবেন শাকিরাবিশ্বকাপ শুরুর আগের দিন সোয়েটোর কনসার্টে গেয়েছিলেন পপস্টার শাকিরা। এবার তাঁর ভক্তদের জন্য আরেকটি সুখবর—বিশ্বকাপ আয়োজকেরা কথা দিয়েছেন, সমাপনী অনুষ্ঠানেও গাইবেন এই কলম্বিয়ান তারকা। আয়োজক কমিটির মুখপাত্র জারমেইন ক্রেইগ বলেছেন, ‘সকার সিটির সমাপনী অনুষ্ঠান গত ১১ জুনের উদ্বোধনী অনুষ্ঠানের চেয়েও তারুণ্যময় ও প্রযুক্তিগত দিক থেকে উন্নত হবে। থাকবে চোখজুড়ানো আলোকসজ্জা এবং স্পেশাল ইফেক্টের ব্যবহার।’ সমাপনী অনুষ্ঠানটি শুরু হবে ফাইনালের দুই ঘণ্টা আগে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। নিঃসন্দেহে অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ হবে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি। ওয়েবসাইট।মার্কেলের ব্যর্থতাসেমিফাইনালের আগে পলের ভবিষ্যদ্বাণী ছিল, স্পেন জিতবে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছিলেন, জয় পাবে জার্মানরা। তবে শেষতক মার্কেল আর পেরে উঠলেন না আট পাওয়ালা গুনিন পলের সঙ্গে! পাঁড় ফুটবল-ভক্ত মার্কেল গতকালের ম্যাচটির আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ভীষণ কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। অবশ্যই আর সবার মতোই আমিও দলের জন্য প্রার্থনা করছি। আর আমার ধারণা, ২-১ গোলে জিতব আমরা।’ চ্যান্সেলরের সেই ভবিষ্যদ্বাণীর পর অনেকেই আশায় আশায় ছিলেন, গুনিন পলের ভবিষ্যদ্বাণী ভুল হোক, গুনিন হিসেবে সুনাম ছড়িয়ে পড়ুক তাঁদের নেতার। কিন্তু সেটা যে হলো না স্প্যানিয়ার্ডদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে! এএফপি। দর্শক রেকর্ডমাঠে শুধু ফুটবলাররাই রেকর্ড করবেন, এটা তো হতে পারে না! দর্শকেরাও যে দু-চারটা রেকর্ড করে দেখাতে পারে, তা ভুললে চলবে কেন! এই যেমন ডাচদের কথা শুনুন। দেশটির মোট জনসংখ্যা ১ কোটি ৬৫ লাখ। তার মধ্য থেকে ১ কোটি ২৩ লাখ মানুষই গত মঙ্গলবার চোখ রেখেছিল টিভি পর্দায়! উপভোগ করেছে উরুগুয়ের বিপক্ষে ৩-২ গোলের জয়। হল্যান্ডের সম্প্রচার সংস্থা এনওএস গত বুধবার জানিয়েছে, সেদিন টিভিতে ১ কোটি ৬ লাখ এবং একাধিক জনসমাগমস্থলে ১৭ লাখ মানুষ খেলাটি উপভোগ করেছে। যা কিনা তাদের সর্বোচ্চ রেকর্ড। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষের ম্যাচটিতে দর্শকসংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখ। আর হল্যান্ডে সবচেয়ে বেশি দর্শক দেখেছে এমন দশটি টিভি অনুষ্ঠানের মধ্যে সব কটিই জাতীয় দলের সরাসরি সম্প্রচারিত ফুটবল ম্যাচ। এএফপি।পুরস্কারবিশ্বকাপে ঘানার কৃষ্ণ তারকারা জ্বলে উঠেছিল জ্বলজ্বল করে। হয়ে উঠেছিল গোটা আফ্রিকারই প্রতিনিধি। কিন্তু শেষতক কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হয়েছে। তবে তাতে কৃষ্ণ তারকাদের ঔজ্জ্বল্য কমেনি এতটুকুও। প্রশংসায় ভাসছিল প্রতিদিনই। এবার রীতিমতো পুরস্কারে ভাসছে! ঘানার প্রেসিডেন্ট জন আটা মিলস জানিয়ে দিয়েছেন, ভালো খেলার পুরস্কার হিসেবে ঘানা দলের প্রত্যেক সদস্যকে ২০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। এ ছাড়া দলের সঙ্গে থাকা কর্মকর্তাদের প্রত্যেকে ১০ হাজার ডলার করে পাবেন। প্রেসিডেন্ট মিলস বলেছেন, ‘তোমরা বিশ্বকাপ জিততে পারোনি, তবে তোমাদের পারফরম্যান্সে শুধু ঘানার পতাকাই ওপরে তোলোনি, গোটা আফ্রিকার পতাকাই তুলেছ।’ ওয়েবসাইট।