টুকিটাকি
রাজেভাচের ক্ষোভকে কী বলল সেসব নাকি কানেই তুলছেন না লুইস সুয়ারেজ। নিন্দার ঝড় তার পরও কমছে না তাঁর কুকর্মের জন্য। ঘানার কোচ মিলোভান রাজেভাচের চোখে তো উরুগুয়ের এই স্ট্রাইকার স্রেফ একজন খলনায়ক। রাজেভাচের বিশ্বাস, সুয়ারেজ সেদিন হাত দিয়ে গোল না আটকালে ঘানাই এবার বিশ্বকাপ জিতত, ‘কেউ কেউ বলছে, সুয়ারেজ নায়ক এবং সে নিজেও ব্যাপারটিতে গর্বিত। কিন্তু বিবেচনা করে দেখুন, সে আসলে নায়ক নয়, অপদার্থ প্রতারক মাত্র। কিসের ঈশ্বরের হাত? সেটা ছিল খোদ শয়তানের হাত। ফিফার উচিত ও রকম পরিস্থিতিতে সরাসরি গোল দিয়ে দেওয়া।’ সুয়ারেজ একটা জায়গায় সান্ত্বনাও খুঁজে পেতে পারেন। উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ তাঁর শিষ্যের কাজে বেশ সন্তুষ্ট। অনেক উরুগুয়ে সমর্থকের চোখেও সুয়ারেজ নায়ক। কিন্তু ওয়েবসাইট।পলের জবাবদক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকেও ভুল প্রমাণ করল পল দি অক্টোপাস! দুনিয়াজুড়ে এখন খ্যাতির শীর্ষে এই আটপেয়ে। পরশু স্পেন-হল্যান্ড ফাইনালের আগে জুমা হাসতে হাসতে বলেছিলেন, ‘অক্টোপাসের কথায় কান দেবেন না। আফ্রিকায় অক্টোপাস লাগে না, এখানে জীবজন্তুর হাড়ই ভবিষ্যৎ বলে দিতে পারে।’ জুমার দাবি, দক্ষিণ আফ্রিকায় এমন অনেক তান্ত্রিক আছেন, যাঁরা কিনা মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পশু-পাখির হাড় দেখেই অতীত-ভবিষ্যৎ সব বলে দিতে পারেন! সেটা হোক, পলকে কি ভুল প্রমাণ করতে পারলেন জুমা? কাকতালীয়ভাবে হলেও বিশ্বকাপ ফাইনাল নিয়েও তো এই অক্টোপাসের ভবিষ্যদ্বাণীটাই ঠিক হয়ে গেল! রয়টার্স।আনন্দের ভেলায়১১৬ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার গোল, প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট স্পেনের মাথায়। আনন্দে আত্মহারা লা ফুরিয়া রোজারা। উৎসবের দেশে পরিণত হয়েছে গোটা স্পেন। দেশটির রাজা জুয়ান কার্লোস আসতে না পারলেও রানি এসেছিলেন দক্ষিণ আফ্রিকায়। যুবরাজ এবং যুবরাজ্ঞীর সঙ্গে মাঠে বসেই উপভোগ করেছেন স্পেনের জয়। ম্যাচ শেষে রানি সোফিয়া জানিয়েছেন তাঁর প্রতিক্রিয়া, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, এ অসাধারণ। আমরা সত্যিই রোমাঞ্চিত!’ যুবরাজ ফেলিপে বলেছেন, ‘ফাইনাল শেষতক চমৎকারভাবেই শেষ হলো।’ যুবরাজ্ঞী লেতিজিয়ার মুখেও আনন্দের ঝিলিক, ‘মুহূর্তটি ছিল গভীর আনন্দের!’ প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোও ভাসছেন আনন্দের ভেলায়, ‘আমি আনন্দিত, আবেগ ধরে রাখতে পারছি না। এর আগে এমন অনুভূতি কখনো হয়নি।’ এএফপি।