টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ বিশ্বকাপের পর এই প্রথম আগেরবারের দুই ফাইনালিস্ট পরের বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। ১৯৮৬ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও জার্মানি পরের বিশ্বকাপেই আবারও মুখোমুখি হয়েছিল ফাইনালে।
এর আগে ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। স্পেন জিতেছে ৫ বার, হল্যান্ডের জয় ৪ ম্যাচে। অন্য ম্যাচটি ড্র।
বাছাইপর্বসহ বিশ্বকাপে ভিসেন্তে দেল বস্কের অধীনে ২৫টি ম্যাচ খেলেছে স্পেন, হেরেছে মাত্র একটি ম্যাচ, গত বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে।
সর্বশেষ যে সাতবার বিশ্বকাপ খেলেছে হল্যান্ড, প্রতিবারই পেিরয়েছে গ্রুপপর্বের বাধা৷
বিশ্বকাপে টানা ৪৩৩ মিনিট কোনো গোল হজম করেননি ইকার ক্যাসিয়াস। হল্যান্ডের বিপক্ষে গোল না খেলে ওয়াল্টার জেঙ্গার ৫১৭ মিনিট গোল না খাওয়ার রেকর্ড ভেঙে দেবেন স্পেন গোলরক্ষক।
গত ১০টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নিজেদের প্রথম ম্যাচে জিতেছে মাত্র তিনবার!