টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে চতুর্থবারের মতো মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া। আগের তিনবারই জিতেছে আর্জেন্টিনা।
সব প্রতিযোগিতা ও প্রীতি ম্যাচ মিলিয়ে আর্জেন্টিনার সঙ্গে ছয়টি ম্যাচ খেলে নাইজেরিয়ার সাফল্য বলতে একবার ড্র।
বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলগুলোর বিপক্ষে চার ম্যাচ খেলে এখনো জয়শূন্য নাইজেরিয়া।
নাইজেরিয়ার সঙ্গে ছয় ম্যাচে মাত্র ৮ গোল করতে পেরেছে আর্জেন্টিনা। ম্যাচপ্রতি গোল ১.৩।
বিশ্বকাপে সর্বশেষ ২২১ িমনিটে কোনো গোল খায়নি সুপার ইগলরা।
১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে হারের পর খেলা চার ম্যাচেই আফ্রিকান প্রতিপক্ষকে হারিয়েছে আর্জেন্টিনা।