টুকিটাকি
নাজমুলের ভাগ্যক্রীড়া প্রতিবেদক সুযোগ পেলেই মোটামুটি ভালোই করেন। তার পরও কেন নিয়মিত সুযোগ মেলে না নাজমুল হোসেনের? সময়ের অন্যতম আলোচিত প্রশ্নটার একটা উত্তর মিলল কাল। ইনিংসের ২৯তম ওভারে স্লোয়ার ডেলিভারি করতে গিয়ে হঠাৎ বাজেভাবে মচকে গেল পা। মাঠ ছাড়লেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ঘটনাটা দুঃখজনক, তবে অবাক করার মতো নয় অবশ্যই। চোটের সঙ্গে তাঁর দেখা হয় তো নিয়মিতই! সাড়ে সাত বছরের ক্যারিয়ারে খেলতে পেরেছেন মাত্র ৩৮টি ওয়ানডে। টানা দুটি ম্যাচ খেলে ফেলেছেন, এবার চোট না বাঁধালে কি হয়! ভাগ্য বটে নাজমুলের!এত পরেক্রীড়া প্রতিবেদক অনেক দিন ধরেই বাংলাদেশের বোলিং আক্রমণে বড় ভরসা সাকিব। প্রতিপক্ষের ইনিংসের শুরুর দিকে আক্রমণে আসেন। কিন্তু মাশরাফি-নাজমুল-রাজ্জাকদের সাফল্যে মুশফিক কাল সাকিবের হাতে বল তুলে দিলেন ২৬তম ওভারে। এত পরে বোলিংয়ে এলেন তিনি অনেক দিন পর, নির্দিষ্ট করে বললে ২৩ ম্যাচ পর! ২৫ ওভারের পর বোলিংয়ে সর্বশেষ এসেছিলেন ২০১০ সালের ডিসেম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে সেদিন অধিনায়ক সাকিব বোলিংয়ে এসেছিলেন ২৯তম ওভারে। বিরল আরেকটা দৃশ্যও দেখা গেল কাল, সাকিব বোলিং করলেন টানা ১০ ওভার!