টুকিটাকি
আনানের চিঠিকোয়ার্টার ফাইনালেই বিদায় নিলে কী হবে, আফ্রিকার আশার আলো হয়ে জ্বলে ওঠা ঘানা দল বাহবাই কুড়াচ্ছে চারপাশ থেকে। দেশে ফিরে কৃষ্ণ তারকারা পেয়েছে উষ্ণ সংবর্ধনা। আর গত মঙ্গলবার তাদেরই বিখ্যাত স্বদেশি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানও ভূয়সী প্রশংসা করেছেন। লন্ডন থেকে একটি চিঠিতে লিখেছেন, ‘হূদয় ভেঙে দেওয়া ম্যাচ ছিল সেটি। তবে তোমরা খেলায় হেরে গেলেও, জয়ী হয়েছ। তোমাদের পরাজয়টা হয়েছে মর্যাদার সঙ্গে। তোমরা জিতেছ, কারণ ফুটবল এবং আফ্রিকার মস্ত বড় প্রতিনিধি তোমরা। আমার মনে পড়ে না এর আগে গোটা আফ্রিকা আর কোনো আয়োজনে এতটা একতাবদ্ধ হয়েছিল কি না! পৃথিবী আমাদের সম্পর্কে যে ধারণা পোষণ করত, তা তোমরা মুছে দিয়েছ।’ এএফপি।অলিম্পিকে নিষিদ্ধ ভুভুজেলাফুটবল বিশ্বকাপে ভুভুজেলার শব্দে কান পাতা দায়। ২০১২ সালে বিশ্বের আরেকটি বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকের আসর বসবে লন্ডনে। দুনিয়াজুড়ে ভুভুজেলার জনপ্রিয়তা যে হারে বাড়ছে, তাতে করে ভীষণ সাবধান সেবাস্টিয়ান কো। লন্ডনের অলিম্পিক আসরের এই প্রধান জানিয়ে দিয়েছেন, লন্ডনের অলিম্পিক আসরে ভুভুজেলা বাজানো যাবে না। কো বলেছেন, ‘অলিম্পিকের মতো আসরে, বিশেষ করে ১০০ মিটার দৌড়ের আগে আপনি চাইবেন না কোনো রকম ঝামেলা টেনে আনতে। অলিম্পিকের মতো আসরে অধিকাংশ ইভেন্টেই নীরবতার প্রয়োজন।’ তবে শুধু অলিম্পিকেই নয়, এবারের উইম্বলডনেও ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছিল। ওয়েবসাইট।ম্যান্ডেলার ক্যানভাসেবিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং ঘৃণা-হিংসা ভুলে যাওয়ার ডাক দেয় মাদিবা লিগ্যাসি প্রজেক্ট। এই প্রকল্প শান্তিতে নোবেলজয়ী নেলসন ম্যান্ডেলার সম্মানে একটি বিশেষ ক্যানভাসে বিশ্বের ৬৭ জন বিখ্যাত ব্যক্তিত্বের হাতের ছাপ সংগ্রহ করছে। ম্যান্ডেলা লিগ্যাসি ক্যানভাস নামের সেই ক্যানভাসটি পরে কোনো একসময় নিলামে তোলা হবে। তা থেকে যে অর্থ আসবে তা দেওয়া হবে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনে। কেপটাউনের নির্বাহী মেয়র ড্যান প্লাতো সেই ক্যানভাসে হাতের ছাপ রেখে যাওয়ার জন্য ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে আমন্ত্রণ জানিয়েছিলেন সিটি হলে। আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন ব্ল্যাটার। হাতের ছাপ রাখতে পেরে নিজের অনুভূতির কথা জানিয়েছেন, ‘এখানে আসতে পেরে গভীরভাবে সম্মানিত বোধ করছি। এবং নেলসন ম্যান্ডেলার কথার সঙ্গে পুরোপুরি একমত আমি, পৃথিবীকে বদলে দিতে এবং সুন্দর আগামীর ভিত্তি স্থাপন করতে বিশ্বকাপ মানুষকে একতাবদ্ধ করতে পারে।’ ওয়েবসাইট।প্রেরণার ছবিবিশ্বকাপে ডাচদের ফাইনালে মাঠে নামার আগের ঘটনা দুটি এবারের দলটির কাছে পুরোনো কিছু ছবিতেই সীমাবদ্ধ। তবে ১১ জুলাই সেই স্বাদ পেতে যাচ্ছে ডাচরা। তাই উত্তেজনায় টগবগ করছেন রবিন ফন পার্সি। ফাইনালের মাঠে ঝলক দেখানোর অপেক্ষায় দিন গুনছেন এই স্ট্রাইকার। আর অনুপ্রেরণা নিচ্ছেন তাঁর বাসার দেয়ালে টাঙানো একটি ছবি থেকে। না, হল্যান্ডের কোনো মহান ফুটবলারের ছবি নয় সেটি, ছবিটি ম্যারাডোনার। পার্সি বলছেন, ‘আমি জানি না এই অনুভূতি কতটা মধুর (বিশ্বকাপ জয়ের)। তবে আমার ঘরের দেয়ালে ম্যারাডোনার একটা বিশাল ছবি টাঙানো আছে। যেখানে ম্যারাডোনা তাঁর সতীর্থদের কাঁধে চড়ে আছেন। হাতে বিশ্বকাপ ট্রফি। মুখে বিশ্বজয়ের হাসি। অসাধারণ একটা ছবি। এবার বিশ্বকাপ জিতলে, তেমন একটা ছবি তুলতে চাই।’ এএফপি।