টুকিটাকি
বেলজিয়ামের সঙ্গে চার ম্যাচের তিনটিতেই জিতেছে আর্জেন্টিনা। এই চার ম্যাচে আর্জেন্টিনার গোল ১০টি, বেলজিয়ামের ৪টি।
বিশ্বকাপে অবশ্য দুবার খেলে ১-১ সমতায় আর্জেন্টিনা-বেলজিয়াম।
২০১০ বিশ্বকাপ থেকে এবারের দ্বিতীয় রাউন্ড পর্যন্ত নয় ম্যাচের আটটিতেই জিতেছে আর্জেন্টিনা।
বিশ্বকাপে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে সর্বশেষ ১৯ ম্যাচে মাত্র ছয়বার জিতেছে আর্জেন্টিনা।
টানা তৃতীয় কোয়ার্টার ফাইনালকে ১৯৯০-এর পর প্রথম সেমিফাইনালে টেনে নেওয়ার চ্যালেঞ্জ দুবারের চ্যাম্পিয়নদের।
১৯৮৬ বিশ্বকাপের পর বেলজিয়ামের প্রথম কোয়ার্টার ফাইনাল।
দ্বিতীয় রাউন্ড পর্যন্ত গোলে সবচেয়ে বেশি শট বেলজিয়াম (৮৩টি) ও আর্জেন্টিনার (৮০)।
প্রথম চার ম্যাচে ৬৪ দশমিক ৩ শতাংশ বলের দখল ছিল আর্জেন্টিনার। এই বিশ্বকাপে সর্বোচ্চ।
আর্জেন্টিনার দেওয়া ৭ গোলের পাঁচটিতেই অবদান মেসির (৪ গোল, ১ সহায়তা)।