টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

l বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির এটা মাত্র দ্বিতীয় লড়াই। ২০০২ সালের ফাইনালে প্রথম সাক্ষাৎ​, তাতে ব্রাজিল জয়ী ২-০ গোলে।

l ফিফার কোনো টুর্নামেন্টেই ব্রাজিলকে হারাতে পারেনি জার্মানি। বিশ্বকাপ ও কনফেডারেশনস কাপ মিলিয়ে তিন ম্যাচেই হেরেছে জার্মানরা।

l দুদলের সর্বশেষ লড়াইয়ে জয়ী অবশ্য জার্মানিই। ২০১১ সালে স্টুটগার্টে প্রীতি ম্যাচে ৩-২ গোলে জেতে জার্মানরা।

l ব্রাজিলে ব্রাজিলের বিপক্ষে ছয় ম্যাচ খেলে জয়শূন্য জার্মানি। তিনটিতে জিতেছে ব্রাজিল।

l সেমিফাইনালে উঠে সর্বশেষ ছয়বারই ফাইনালে গেছে ব্রাজিল।

l জার্মানির এটা রেকর্ড টানা চতুর্থ সেমিফাইনাল।

l পাস দেওয়ায় সবচেয়ে সফল এবার ফিলিপ লাম। ৪০৮টি সফল পাস দিয়েছেন জার্মানির অধিনায়ক।