টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

l প্রথমবার তৃতীয় হলো হল্যান্ড। এই নিয়ে টানা ৯ বিশ্বকাপে তৃতীয় হলো কোনো ইউরোপিয়ান দেশ।
l ব্রাজিল চতুর্থ হলো দ্বিতীয়বার, প্রথমবার ছিল ১৯৭৪ বিশ্বকাপে।
l বিশ্বকাপে হল্যান্ড সবচেয়ে বেশি হারিয়েছে ব্রাজিলকে, ৩ বার।
l ১৯৪০ সালের পর এই প্রথম দেশের মাটিতে টানা দুই ম্যাচ হারল ব্রাজিল। সেবার হেরেছিল আর্জেন্টিনা (৩-০) ও উরুগুয়ের (৪-৩) বিপক্ষে।
l এবার সেমিফাইনালের আগে বিশ্বকাপে ১০২ ম্যাচে ৩ বা তার বেশি গোলের ব্যবধানে হেরেছিল ব্রাজিল মাত্র একবার, এবার হারল টানা দুই ম্যাচ!
l শেষ দুই ম্যাচে ১০ গোল হজম করল ব্রাজিল, আগের ১৭ ম্যাচ মিলিয়ে খেয়েছিল ১০ গোল!
l এই বিশ্বকাপে ১৫ গোল করার নিজেদের রেকর্ড ছুঁয়েছে হল্যান্ড, এর আগে করেছিল ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপে।
l ৩ মিনিটে গোল করেছেন রবিন ফন পার্সি, ১৯৭৪ বিশ্বকাপে ইয়োহান নিসকেন্সের ২ মিনিটের গোলের পর হল্যান্ডের সবচেয়ে দ্রুততম গোল।
l হল্যান্ডের প্রথম গোলটি ছিল বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের জালে শততম গোল।
l নেইমার খেলার সময় ম্যাচপ্রতি গড়ে ১.৪ গোল করেছে ব্রাজিল, গোলের সুযোগ সৃষ্টি করেছে গড়ে ১১টি ও প্রতি ৯০ মিনিটে আক্রমণভাগে বল স্পর্শ করেছে ১১৯ বার। নেইমারকে ছাড়া ম্যাচপ্রতি গোল ০.৪, গোলের সুযোগ ৩টি ও আক্রমণভাগে বলে স্পর্শ প্রতি ৯০ মিনিটে মাত্র ৬৯ বার!

মিশেল ভর্মকে
মিশেল ভর্মকে

২৩ জনই!
ম্যাচে তখন শেষ বাঁশির অপেক্ষা। হঠাৎই গোলকিপার ইয়াসপার সিলেসেনকে তুলে নিয়ে লুই ফন গাল মাঠে নামালেন মিশেল ভর্মকে। অবাক অনেকেই। দল সহজ জয়ের পথে, টাইব্রেকারের সম্ভাবনাও নেই। তাহলে? ফন গাল আসলে মাঠের বিশ্বকাপের স্বাদ দিলেন ভর্মকে। বাকি থাকলেন না আর কেউই। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার স্কোয়াডের ২৩ জনকেই মাঠে নামাল কোনো দল! রেকর্ডে নাম লিখিয়েছেন সিলেসেনও। বিশ্বকাপে এই প্রথম কোনো গোলকিপারকে তুলে নেওয়া হলো দুটি ম্যাচে।