টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
* পূর্ণকালীন কোচ হিসেবে ক্যারিয়ার শুরুর প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এ পর্যন্ত সাতজন। জিনেদিন জিদান হতে পারেন অষ্টমজন।
* আজ জিতলে চ্যাম্পিয়নস লিগজয়ী ২৩তম ক্লাব হবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
* চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে সপ্তমবার মুখোমুখি হচ্ছে এ দুই দল। এর আগের ৬ ম্যাচে রিয়াল জিতেছে চারবার, অ্যাটলেটিকো একবার। একটি ম্যাচ ড্র।
* দুটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা ১৩তম খেলোয়াড় হতে পারেন টনি ক্রুস, একই সুযোগ থাকছে ফার্নান্দো তোরেসেরও।
* চ্যাম্পিয়নস লিগের ফাইনালজয়ী প্রথম কোস্টারিকান হতে পারেন কেইলর নাভাস, প্রথম কলম্বিয়ান হতে পারেন হামেস রদ্রিগেজ।
* তিনটি ফাইনালে গোল করা প্রথম খেলোয়াড় হওয়ার সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। এর আগে ইউনাইটেডের হয়ে ২০০৮ ও রিয়ালের হয়ে ২০১৪ ফাইনালে গোল করেছিলেন পর্তুগিজ উইঙ্গার।