টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে শেষ ষোলোতে সবচেয়ে বেশি গোল হয়েছে এবার (৫৭টি)। গতকাল রাতে শেষ ষোলোর শেষ দুটি ম্যাচ বাকি থাকতেই হয়ে গেছে এই রেকর্ড।
* প্রথম জ্যামাইকান হিসেবে চ্যাম্পিয়নস লিগে গোল পেলেন লেস্টারের ওয়েস মরগান।
* বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার পাশাপাশি এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে সব কটি ম্যাচ জেতা দল লেস্টার (কাল রাতে অ্যাটলেটিকো জিতে থাকলে যোগ হবে তারাও)।
* ইউরোপিয়ান প্রতিযোগিতায় ঘরের মাঠে সর্বশেষ ২১ ম্যাচে অপরাজিত জুভেন্টাস (১২ জয়, ৯ ড্র)।

* নকআউট পর্বে ২২ ম্যাচে দুই গোল জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের। গ্রুপ পর্বে ৩৮ ম্যাচে গোল ১৩টি।
* চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে সবচেয়ে কম গোল খেয়েছে জুভেন্টাস (আট ম্যাচে দুটি)।