টুকিটাকি

বিশ্বকাপে এসে সর্বশেষ সাতবারের ছয়বারই দ্বিতীয় রাউন্ডে উঠেছে বেলজিয়াম।
বিশ্বকাপে এর আগে দুই দলের সাক্ষাৎ একবার। ১৯৩০ সালে মন্টেভিডিওর ম্যাচে ৩-০ গোলে জয়ী যুক্তরাষ্ট্র।
ওই ম্যাচের পর দুদলের চারটি আন্তর্জাতিক ম্যাচই জিতেছে বেলজিয়াম।
এবারই প্রথম গ্রুপপর্বের সব ম্যাচ জিতেছে বেলজিয়াম।
এই বিশ্বকাপে বল দখলে রাখার হিসাবে যুক্তরাষ্ট্র (৩৯ শতাংশ) আছে নিচের দিক থেকে দুইয়ে। একমাত্র ইরানই (৩০ শতাংশ) আছে যুক্তরাষ্ট্রের নিচে।
গ্রুপপর্বে মাত্র নয়টি শট নিতে পেরেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় রাউন্ডের ওঠা দলগুলোর মধ্যে সর্বনিম্ন।
বিশ্বকাপে বেলজিয়ামের সর্বশেষ ছয়টি গোলই এসেছে শেষ ২০ মিনিটে।
বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলা সর্বশেষ ১৬ ম্যাচেই কমপক্ষে একটি গোল খেয়েছে যুক্তরাষ্ট্র।
এবার বেলজিয়ামের এডেন হ্যাজার্ডের (১৩টি) চেয়ে বেশি ড্রিবল করেছেন শুধু মেসি, সানচেজ ও ডি মারিয়া।