টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১৯৬৬ বিশ্বকাপে দুই দলের একমাত্র ম্যাচটি ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
 সর্বশেষ তিনবারই (১৯৯৮, ২০০৬ ও ২০১০) দ্বিতীয় রাউন্ডে উঠে কোয়ার্টার ফাইনালে গেছে আর্জেন্টিনা।
 দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সর্বশেষ হার ১৯৯৪ সালে রোমানিয়ার কাছে।
 বিশ্বকাপে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে সর্বশেষ ১০ ম্যাচে মাত্র তিনটি জয় আর্জেন্টিনার, হারও অবশ্য তিনটি।
 এর আগে শেষ ষোলোতে দুবার উঠে দুবারই বিদায় নিয়েছে সুইজারল্যান্ড (১৯৯৪ ও ২০০৬)।
 বিশ্বকাপে সর্বশেষ ১০ ম্যাচের সাতটিতে গোল খায়নি সুইসরা।
 বিশ্বকাপে দক্ষিণ আমেরিকানদের বিপক্ষে সর্বশেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় সুইজারল্যান্ডের। এবারই ইকুয়েডরকে হারিয়েছে দলটি।
 এবার গ্রুপপর্বে গড়ে ৬৫ শতাংশ বলের দখল রেখেছে আর্জেন্টিনা।এটি এই বিশ্বকাপের সর্বোচ্চ ও
১৯৬৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার সর্বোচ্চ।

৪
যুক্তরাষ্ট্র, কিউবা ও মেক্সিকোর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা চতুর্থ কনক্যাকাফ দল কোস্টারিকা।