টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা চার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রথম দল জার্মানি।
২০০৬ বিশ্বকাপ থেকে পরশু পর্যন্ত বিশ্বকাপে হেডে সবচেয়ে বেশি গোল করেছে জার্মানি, ১৫টি!
বিশ্বকাপে ২২ ম্যাচ খেললেন মিরোস্লাভ ক্লোসা, সামনে কেবল লোথার ম্যাথাউস (২৫) ও পাওলো মালদিনি (২৩)।
এবারের আগে সর্বশেষ ৫ বার (১৯৫৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯৮, ২০০৬) প্রথম রাউন্ড পেরোলেই সেমিতে খেলেছে ফ্রান্স, হলো না এবার।
৫ ম্যাচে ফ্রান্সের ৬টি শট লেগেছে প্রতিপক্ষের গোলবারে, এই বিশ্বকাপের সর্বোচ্চ।
বিশ্বকাপে এবার ফ্রান্সের হয়ে প্রতিটি মিনিট খেলেছেন হুগো লরিস ও করিম বেনজেমা (৪৫০ মিনিট)
৫ ম্যাচে গোলে ৩২টি শট নিয়েছেন বেনজেমা, পরশু পর্যন্ত এই বিশ্বকাপের সর্বোচ্চ। ফ্রান্সের বিশ্বকাপ ইতিহাসেই সর্বোচ্চ!