টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

l আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিল-হল্যান্ডের এটা দ্বাদশ লড়াই। আগের ১১ ম্যাচে সমান তিনটি করে ম্যাচ জিতেছে দুই দল।
l ১৯৭৪ ও ১৯৭৮ সালের পর আবার টানা দুই বিশ্বকাপে শীর্ষ চারে থাকা নিশ্চিত করেছে ডাচরা।
l এবার প্রথম চার ম্যাচে ১২ গোল করার পর সর্বশেষ দুই ম্যাচে কোনো গোল পায়নি হল্যান্ড।
l ব্রাজিলের এটা চতুর্থ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এর আগে দুবার তৃতীয় হয়েছে সেলেসাওরা।
l হল্যান্ড এর আগে একবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে (১৯৯৮ সালে ক্রোয়েশিয়ার কাছে ১-২ গোলে হার)।
l আজ একটি গোল হজম করলেই ব্রাজিল ভেঙে দেবে ১৯৩৮ সালে ১১ গোল খাওয়ার নিজেদের রেকর্ড।
l সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাত্র একবার গোলে শট নিয়েছে হল্যান্ড। অন্যদিকে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হলেও ওই ম্যাচে প্রতিপক্ষের পোস্টে ব্রাজিলের শট ছিল আটবার।