টুকিটাকি
৭৩০০০
২০০০ সালে প্রথম ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভাস্কো দা গামার মধ্যকার উদ্বোধনী ম্যাচে দর্শক। ওই টুর্নামেন্টেই ফাইনালে করিন্থিয়ানস-ভাস্কো ম্যাচে হয়েছিল সমানসংখ্যক দর্শক। ক্লাব বিশ্বকাপে এর চেয়ে বেশি দর্শক আর কোনো ম্যাচে হয়নি।
৬ ফুট ৪ ইঞ্চি
বার্সেলোনার জেরার্ড পিকে, মাজেম্বের সালিফ কওলিবালি ও গুয়াংজু এভারগ্রান্ডের লি শুয়াইয়ের উচ্চতা। এই তিনজনই এবারের ক্লাব বিশ্বকাপে সবচেয়ে দীর্ঘদেহী খেলোয়াড়। সবচেয়ে খাটো খেলোয়াড় মাজেম্বের সলোমান আসান্তে, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
৩৯
মাজেম্বের গোলরক্ষক রবার্ট কিদিয়াবার বয়স। এ টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ও তিনি, সবচেয়ে তরুণ অকল্যান্ড সিটির মিডফিল্ডার ক্লেটন লুইস, বয়স ১৮ বছর।
১১
ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মিসরের আল আহলি ক্লাবের বায়েল গোমা, হোসাম আশুর ও মোহামেদ আবুতারিকা।
৩
একাধিক ক্লাবের হয়ে ক্লাব বিশ্বকাপে গোল করেছেন রোনালদিনহো (বার্সেলোনা, অ্যাটলেটিকো মিনেইরো), ডুইট ইয়র্ক (ম্যানচেস্টার ইউনাইটেড, সিডনি এফসি) ও নেরি কারদোজো (বোকা জুনিয়র্স, মন্তেরেই)।
৭
সবচেয়ে বেশিবার ক্লাব বিশ্বকাপে খেলেছে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি। তাদের চেয়ে দুবার কম খেলে (৫ বার) দ্বিতীয় স্থানে মিসরের আল আহলি।
১
এবার ক্লাব বিশ্বকাপে অভিষেক হচ্ছে আর্জেন্টিনার রিভার প্লেটের।