টুকিটাকি
বিশ্বকাপে এই দুদলের মুখোমুখি হওয়া মানেই যেন গোলবন্যা! দুদলের তিন লড়াইয়ে গোল হয়েছে ১৭টি, ম্যাচপ্রতি গোলসংখ্যা ৫.৭।
২০১৩ সালে দুদলের সর্বশেষ লড়াইয়ে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে জার্মানি।
আজ জিতলে টানা চতুর্থবার সেমিফাইনালে উঠবে জার্মানি। এর আগে এই কীর্তি গড়তে পারেনি অন্য কোনো দল।
টানা ১৫ ম্যাচে অপরাজিত জার্মানি। সংখ্যাটা এই বিশ্বকাপে অন্য যেকোনো দলের চেয়ে বেশি।
ফ্রান্স এর আগে সর্বশেষ যে পাঁচবার প্রথম রাউন্ড পেরিয়েছে, প্রতিবারই অন্তত সেমিফাইনাল খেলেছে।
ব্রাজিলের মাটিতে খেলা ১০ ম্যাচে মাত্র একটি হার ফরাসিদের।
এবার ফ্রান্সের ১০ গোলের প্রতিটিই বক্সের ভেতর থেকে করা।
প্রতিপক্ষরা এবার দুটি আত্মঘাতী গোল উপহার দিয়েছে ফ্রান্সকে। এক বিশ্বকাপে যেটা কোনো দলের জন্য সর্বোচ্চ।
আর একটা গোল পেলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা।