টুকিটাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের এটা টানা ষষ্ঠ কোয়ার্টার ফাইনাল। যদিও ২০০২ সালের পর আর শেষ আট পেরোতে পারেনি দলটি।
বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া।
বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি দক্ষিণ আমেরিকান প্রতিবেশীরা।
দুদলের মুখোমুখি হওয়া সর্বশেষ চারটি ম্যাচই ড্র হয়েছে।
ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়া সর্বশেষ জিতেছে ১৯৯১ সালে কোপা আমেরিকায়।
প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে কলম্বিয়ার কাছে ব্রাজিলের একটিই হার। প্রীতি ম্যাচের একমাত্র হারটি ১৯৮৫ সালে।
বিশ্বকাপে নিজেদের সর্বশেষ আট কোয়ার্টার ফাইনালেই গোল খেয়েছে ব্রাজিল।
আজ একটি গোল পেলেই টানা পাঁচ ম্যাচে গোল পাবেন হামেস রদ্রিগেজ। সর্বশেষ এই কীর্তি ব্রাজিলের রিভালদোর (২০০২)।
৫৪.৭১
মাঠে সবচেয়ে বেশি দৌড়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল ব্র্যাডলি। চার ম্যাচে ৫৪.৭১ কিলোমিটার।