টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম মুখোমুখি হল্যান্ড ও কোস্টারিকা।
 বিশ্বকাপে সর্বশেষ ১১ ম্যাচের ১০টিতেই জিতেছে হল্যান্ড। একমাত্র হার গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে।
 বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম টানা চার ম্যাচে অপরাজিত কোস্টারিকা।
 ২০০২ সালের যুক্তরাষ্ট্রের পর কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম কনক্যাকাফ দল কোস্টারিকা।
 প্রথম গোল খাওয়ার পর সর্বশেষ চার ম্যাচেই জিতেছে হল্যান্ড।
 বিশ্বকাপের নকআউট পর্বে সর্বশেষ পাঁচ ম্যাচেই গোল পেয়েছেন হল্যান্ডের ওয়েসলি স্নাইডার।
 এই বিশ্বকাপে গোল পেয়েছেন সাতজন ডাচ খেলোয়াড়।
 বিশ্বকাপে কখনোই কনক্যাকাফ দলের কাছে হারেনি ডাচরা (২ ম্যাচে ১ জয়, ১ ড্র)।
 ইউরোপীয় দলগুলোর বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচে মাত্র একবার জিতেছে কোস্টারিকা। সেটি প্রথম রাউন্ডে ইতালির বিপক্ষে।