টুকিটাকি
বিস্মিত ওয়েন১৯৯৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক গোল করে বিশ্বকে বিস্ময়াভিভূত করে দিয়েছিলেন ১৮ বছরের তরুণ মাইকেল ওয়েন। এক যুগ পর দুয়ারে যখন আরেকটি বিশ্বকাপ, ওয়েন তখন নিজেই বিস্মিত! ওয়েন বিস্মিত, কারণ ইংল্যান্ডের হয়ে বিশ্ব ফুটবলের সর্বশেষ ৫টি বড় টুর্নামেন্টেই খেলা এই ফুটবলারের এবার যাওয়া হবে না দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। ইংল্যান্ডের জার্সি পরে ৮০ ম্যাচে ৩৯ গোল করা ৪০ বছর বয়সী ওয়েন দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় না যাওয়া হবে বিস্ময়ের।’ ওয়েনের বিস্ময় আরও একটা কারণে, তিনি যখন ’৯৮-এর বিশ্বকাপের তারকা, ওয়েইন রুনি তখন ১২ বছরের বালক এবং মিছিমিছি খেলার ছলে ফুটবল নিয়ে ছোটাছুটি করেন বাড়ির পাশের বাগানে! সেই রুনি এখন ইংল্যান্ডের বড় ভরসার নাম। ওয়েবসাইট।হিগুয়েইনের পাশে ম্যারাডোনাদল চূড়ান্ত করে ফেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। শুরু হয়ে গেছে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত অনুশীলন। শুরু হয়ে গেছে দলের সদস্যদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার পালা। গঞ্জালো হিগুয়েইনকে পেয়ে আর্জেন্টিনা কোচ ম্যারাডোনা জানতে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন হয়েছে কি না। ম্যারাডোনার বিশ্বাস ছিল, সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতার সঙ্গে অবশ্যই চুক্তি নবায়ন করবে রিয়াল। হিগুয়েইনকে গত শুক্রবার তাই প্রশ্নটা করেই বসেছিলেন—‘রিয়াল কি তোমার সঙ্গে চুক্তিটা ১০ বছরের জন্য নবায়ন করেছে?’ যখন শুনলেন রিয়াল তাঁর সঙ্গে কোনো কথাই বলেনি, হতাশ হলেন ম্যারাডোনা। তবে হিগুয়েইনকে কোনো দুশ্চিন্তা করতে বারণ করে দিয়েছেন, ‘আমার বিশ্বাস, ও শান্তই থাকবে। ওকে বলেছি, তোমার বাবা (হিগুয়েইনের এজেন্টও) সব ঠিকঠাক বুঝে নেবে।’ ওয়েবসাইট।বিশ্বকাপ বিশ্বকাপভারতে বিমান দুর্ঘটনা, সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের নির্বাচন, আইসল্যান্ডের অগ্ন্যুত্পাত কিংবা অর্থনেতিক মন্দা—বিশ্বজুড়ে মানুষ এখন কোন বিষয়টি নিয়ে আলোচনায় মশগুল? এর কোনোটিই নয়, বিশ্বজুড়ে এখন পুরুষদের আগ্রহ আর আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপ ফুটবল। সম্প্রতি এক জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জরিপের আওতায় নেওয়া ৫ হাজার ৩০০ পুরুষের প্রায় ৯০ শতাংশই চায়ের টেবিলে ঝড় তুলছেন বিশ্বকাপ নিয়ে। তাঁদের আলোচনায় স্ত্রী, কর্মক্ষেত্র বা অর্থনীতি আসছেই না। ওয়েবসাইট।