টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বিপত্তিবিশ্বকাপের দামামা বেজে উঠল বলে। এই সময় কোথায় পূর্ণোদ্যোমে উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়বেন, তা না, একের পর এক দুঃসংবাদে রেমন্ড ডমেনেখের কান ঝালাপালা। এক শনিবারেই দুটি দুঃসংবাদ ফরাসি কোচের কানে। প্রথম দুঃসংবাদ, অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে গেছেন চেলসির মিডফিল্ডার ফ্লোরেন্ত মালুদা! না, রাগ-অভিমান করে নয়। প্রিয়তমা স্ত্রী জন্ম দিতে চলেছেন চতুর্থ সন্তানের। তাই অনুশীলন ক্যাম্প থেকে ছুটি নিয়ে ‘ফ্লো’ লন্ডনে উড়ে গেছেন স্ত্রীর কাছে। দ্বিতীয়টি সত্যিই বড় দুঃসংবাদ। বিশ্বকাপ খেলা হচ্ছে লাসানা দিয়ারার। অন্ত্রের চোট কেড়ে নিয়েছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডারের বিশ্বকাপ-স্বপ্ন। ওয়েবসাইট।তেভেজের আনন্দইংলিশ প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচে ২৩ গোল, সব মিলে মৌসুমে ৪০ ম্যাচে ২৯টি। দারুণ ফর্মে আছেন কার্লোস তেভেজ। তার পরও না বিশ্বকাপটা বেঞ্চে বসে দেখতে হয় দর্শকের ভূমিকায়! ডিয়েগো ম্যারাডোনার প্রথম একাদশে নিশ্চিত নয় তাঁর জায়গা। মেসি-হিগুইয়েনরা তো আছেনই, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জোড়া গোল করে দলে জায়গা পাওয়ার দাবিটা আরও জোরালো করেছেন ডিয়েগো মিলিতো। কাকে রেখে কাকে খেলাবেন ম্যারাডোনা! একাদশে জায়গা পেতে যে প্রতিযোগিতায় নামতে হবে, সেটা বুঝতে আর বাকি নেই তেভেজের। তবে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার জানালেন, লড়াইটা নাকি দারুণ উপভোগ করছেন তিনি! কারণ আর্জেন্টিনার এই দলটা যে কত সম্ভাবনায় পরিপূর্ণ, এটা তারই প্রমাণ। দলে সুযোগটাই তো শেষ কথা নয়, শিরোপা জেতাই আসল। বেঞ্চে বসে থেকেও যদি সোনালি ট্রফিটা ছুঁতে পারেন, সমস্যা কোথায়! ওয়েবসাইট।