টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকজন জার্মানজার্মানির এবারের বিশ্বকাপে কি আসলেই কারও কুদৃষ্টি পড়ল! মাইকেল বালাকের পর আরেকজন মিডফিল্ডারকে হারাল তারা। জার্মান ফেডারেশন নিশ্চিত করেছে, বিশ্বকাপ খেলা হচ্ছে না হঠাত্ করেই অ্যাঙ্কেল ইনজুরিতে পড়া ক্রিস্টিয়ান ট্রেসেকের। ইতালির তৃতীয় বিভাগের দল এফসি টাইরোলের বিপক্ষে জার্মান একাদশের হয়ে একটি প্রদর্শনী ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়েন এই স্টুটগার্ড মিডফিল্ডার। আর এই খবরে হতাশায় মাথার চুল ছেঁড়ার মতো অবস্থা হয়েছে জার্মান কোচ জোয়াকিম লোর। বালাকের অনুপস্থিতিতে বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও পিওতর ত্রোসোভস্কির পাশে মাঝমাঠে ট্রেসেককেই কাজে লাগানোর পরিকল্পনা করছিলেন লো। সে পরিকল্পনা ভেস্তে যাওয়ায় লো যেন এখন পাগলপারা, ‘অদ্ভুত এক পরিস্থিতিতে পড়ে গেছি।’ এখন পরিস্থিতিটা কীভাবে সামলাবেন লো? এএফপি।বেকহামের ভূমিকাএত দিনের অনুমান তাহলে ভুল ছিল! ইংল্যান্ডের ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোর কথা মানলে তাই-ই। ক্যাপেলো বলেছেন, কোচিং স্টাফে নয়, স্রেফ দলকে অনুপ্রাণিত করতেই বেকহামকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ইংল্যান্ডের বিশ্বকাপ ২০১৮-এর প্রার্থিতায় কাজে লাগানো হয়েছে, ৩৫ বছর বয়সী বেকহামকে সম্মানিত করারও একটা উপায় তাঁকে কোচিং স্টাফের অংশ করা—এমন অনুমান ক্যাপেলো উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ডেভিড আমাদের সঙ্গে থাকবে এবং বিশ্বকাপে দলকে সাহায্য করবে। কিন্তু কোচিং নয়। অন্য কোচদের প্রতি আপনার সম্মান থাকা উচিত।’ এএফপি।বিশেষ আদালত!‘বিশ্বকাপকে নিশ্ছিদ্র-নিরাপদ ও নিষ্কলুষ’ করতে উঠেপড়ে লেগেছে আয়োজক দক্ষিণ আফ্রিকার পুলিশ। বিশ্বকাপে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধ দমনের স্বার্থে দক্ষিণ আফ্রিকার ৯টি শহরে বসবে ৫০টি ‘বিশেষ আদালত’! দক্ষিণ আফ্রিকা বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র তিলালি তিলালি জানিয়েছেন এ তথ্য। নয়টি আয়োজক শহরে ৫৬টি বিশেষ আদালত বসাতে দক্ষিণ আফ্রিকা সরকারের খরচ হবে ৪৭ লাখ ডলার। এএফপি।