টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো দলের মায়াএবার বিশ্বকাপে ইংল্যান্ডকে ফাইনালে আশা করছেন সভেন গোরান এরিকসন। ব্যাপারটা কী! আইভরিকোস্টের চাকরি ছেড়ে দিয়ে আবার ইংল্যান্ডে ফিরে এলেন নাকি এরিকসন? মোটেই তা নয়। আসলে পুরোনো দলের মায়া ভুলতে পারছেন না। ২০০৬ সালে এই দল নিয়ে গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে ফিরে আসতে হয়েছিল। কিন্তু এরিকসন বলছেন, এবার ইংল্যান্ড ফাইনালে যেতে পারে। যুক্তি, দলটা প্রায় একই রকম আছে, তারা শুধু পরিণত হয়েছে, ‘আমি মনে করি এবং আশা করি ইংল্যান্ড এবার সেমিফাইনালে যাবে। আসলে ফাইনালেই বা না কেন? গত বিশ্বকাপের চেয়ে ওরা ভালো দল। ওরা আরও পরিণত হয়েছে।’ ক্যাপেলো তাহলে একজন কোচদের মধ্যেই হিতাকাঙ্ক্ষী পেলেন! ওয়েবসাইট।রুনি-রোনালদো লড়াইম্যানচেস্টার ইউনাইটেডে এক মন এক প্রাণ ছিলেন। গত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়ে বাদানুবাদও করেছিলেন। ২০০৬ বিশ্বকাপে ওয়েইন রুনি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো লড়াইয়ে জয়টা রোনালদোরই হয়েছিল। কিন্তু এবার রুনি আগেই জিতে গেলেন। কীভাবে! রুনি নাকি জিতেছেন ভিডিও গেমের লড়াইয়ে। ২০০৬-এর স্মৃতি পেছনে ফেলে রুনি-রোনালদো এখন দুই ভিন্ন দেশে ক্লাব ফুটবল খেললেও বন্ধুত্ব নাকি আগের মতোই আছে। দুই বন্ধু নাকি প্রায়ই ‘অনলাইন ফুটবল’ খেলায় মেতে ওঠেন। ম্যানইউয়ের একটি সূত্রের খবর, সম্প্রতি দীর্ঘক্ষণ চলা এ রকম এক লড়াইয়ে রুনি নাকি জিতে গেছেন বলে জানিয়েছেন। অনলাইনের জয়টা রুনি মাঠেও কি বয়ে আনতে পারবেন? ওয়েবসাইট। জোরসে বলো—১৬সৌভাগ্যের সংখ্যা সাত নয়, নয় অপয়া তেরোও; দক্ষিণ কোরিয়াজুড়ে একটা সংখ্যারই জিগির চলছে—১৬! ষোলো মানেই যে দ্বিতীয় রাউন্ড। অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলবে এশিয়ার দেশটি। কিন্তু এই ষোলোর গেরো তারা পেরোতে পেরেছে মাত্র একবার, সেটিও নিজ দেশে আয়োজিত ২০০২ বিশ্বকাপে। বিদেশে কোনো বিশ্বকাপ মানেই দক্ষিণ কোরিয়ার প্রথম রাউন্ডে বিদায় যেন কপালের লিখন। বড় কোনো স্বপ্ন নয়, উচ্চাভিলাষও নয়; এবার বিশ্বকাপে এই ষোলো ভূত তাড়াতে চায় তারা। টিভিতে, বিজ্ঞাপনে, পথের ধারের ডিজিটাল বিলবোর্ডে, সব জায়গায় একটাই সংখ্যা—১৬! একটা জায়গায় দক্ষিণ কোরিয়া অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনা-স্পেনের সমান। টানা সাতটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পাওয়ার কৃতিত্ব আছে যে ছয়টি দলের, দক্ষিণ কোরিয়া তাদেরই একটি। এএফপি।