টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউসের অতিথিবিশ্বকাপে খেলতে দক্ষিণ আফ্রিকা উড়াল দেওয়ার আগে পরশু ব্রাজিল দল দেখা করল প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সঙ্গে। কাল যুক্তরাষ্ট্র দলও অতিথি হলেন প্রেসিডেন্ট বারাক ওবামার। দলের কোচ বব ব্রাডলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে দারুণ গর্বিত, ‘হোয়াইট হাউসে যাওয়া এবং প্রেসিডেন্ট ওবামা, ভাইস প্রেসিডেন্ট বিডেন ও সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের সঙ্গে দেখা হওয়াটা আমাদের জন্য বিরাট সম্মানের ব্যাপার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্তার চেয়ে তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে অনুপ্রাণিত হওয়ার বড় পথ আর নেই।’ দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে যুক্তরাষ্ট্র আজ দেশের মাটিতে সর্বশেষ প্রীতি ম্যাচ খেলবে তুরস্কের বিপক্ষে। ওয়েবসাইট। ফিফার ক্ষমা!দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হলো দক্ষিণ আফ্রিকান সমর্থকদের। কারণ, বিশ্বকাপের জন্য অতিরিক্ত যে টিকিট বিক্রি করছে ফিফা, তারই শেষ কিস্তির ১ লাখ ৬০ হাজার টিকিট বিক্রির জন্য ছাড়া হয়েছে বাজারে। মানে কাউন্টারে। ফাইনালসহ ৬৪টি ম্যাচের জন্য বরাদ্দ শেষ ধাপের টিকিট কিনতে কাউন্টারগুলোতে জমে যায় ভিড়। সারিবদ্ধ লাইনে দাঁড়িয়েই টিকিট কিনছিল জনতা। কিন্তু কারিগরি ত্রুটি টিকিট বিক্রিতে বিলম্ব ঘটায়। টাকা দিয়ে টিকিট কিনতে এসে বিলম্ব—ব্যস, শুরু হয় হুড়োহুড়ি-হইচই। প্রচণ্ড শীতের মধ্যে টিকিটের জন্য লাইনে অপেক্ষায় থাকা ৬৪ বছর বয়সী এক বৃদ্ধ মারাই গেছেন! কারিগরি ত্রুটিজনিত বিলম্বের জন্য ক্ষমা চাইতে হয়েছে ফিফাকে। ফিফার জন্য এটি আরেকটি লজ্জা। এএফপি।চুরি!গত বছর দক্ষিণ আফ্রিকায় কনফেডারেশনস কাপে খেলতে আসা মিসর দলের হয়েছিল এমন অভিজ্ঞতা। তাদের বেশ কয়েকজন খেলোয়াড়ের জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিল হোটেল থেকে। এবার বিশ্বকাপ শুরু হওয়ার আগেই খোয়া গেল কলম্বিয়া দলের খেলোয়াড়দের টাকা-পয়সা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসা খেলোয়াড়েরা উঠেছিলেন উত্তর জোহানেসবার্গের হাইড পার্ক সাদার্ন সান হোটেলে। সেখান থেকে চুরি হয়ে গেছে তাদের ২১ হাজার র‌্যান্ড। চুরির অভিযোগে অবশ্য হোটেলের দুই নারী কর্মীকে এরই মধ্যে গ্রেপ্তারও করেছে পুলিশ। রয়টার্স।