টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঙ্গার দেয়ালফেবারিটও মানছেন, আবার ‘কাকা-লুসিও-হুলিও’রা ১১ জন মিলে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারবেন কি না, সেই সংশয়েও ভুগছেন? কোচ দুঙ্গার পাশে গিয়ে বসুন, আপনার সংশয় মুহূর্তেই ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে। ১১ জন তো ১১ জন, দুঙ্গার বিশ্বাস—ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ‘ত্রয়ীই’ ব্রাজিলকে জেতাবে বিশ্বকাপ! লা গাজেত্তা দেল্লাকে ব্রাজিল কোচ বলেছেন, ‘বিশ্বকাপে ইন্টারের এই দেয়ালকেই প্রত্যাঘাতের হাতিয়ার বানাব আমি।’ লুসিও সম্পর্কে বলেছেন, ‘মাস পাঁচেক আগেই আমি বলেছিলাম, লুসিও “অসাধারণ”। সে ইন্টারকে স্কুডেট্টো জিতিয়েছে। এতেই প্রমাণিত, আমি ভুল কিছু বলিনি।’ ‘সে চ্যাম্পিয়ন। আমরা লুসিও ও হুলিওর মান এবং মাইকনের গতির জন্য ক্ষুধার্ত। এই দেয়াল গলিয়ে গোল দেওয়াটা প্রায়ই অসম্ভব হয়ে দাঁড়াবে।’—বিশ্বাস দুঙ্গার।মুখ খুললেন কানজার্মানির অধিনায়ক ফিলিপ লাম! বিস্ময়চিহ্নটা আসলে বসিয়ে দিয়েছেন অলিভার কান। গত শুক্রবার লামকে এবারের বিশ্বকাপে জার্মানির অধিনায়ক ঘোষণা করেছেন কোচ জোয়াকিম লো। কিন্তু এটি মেনে নিতে পারছেন না বিশ্বকাপের ‘সোনার বল’ জেতা সাবেক গোলরক্ষক। ২০০২ বিশ্বকাপে জার্মানির অধিনায়ক কান কান লোর এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, ‘অধিনায়কত্ব একটা গুরুদায়িত্ব। যার হাতে বাহুবন্ধনী থাকবে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।’ মাইকেল বালাককে নিয়ে অবশ্য ২০০২ বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের আপত্তি ছিল না কখনোই। কিন্তু সেই বালাক যে অপ্রত্যাশিত ইনজুরিতে ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেই। দুর্দান্ত মিডফিল্ডার, অসাধারণ এক অধিনায়ক—বালাককে হারিয়ে একই সঙ্গে দুটো ক্ষতির বোঝা টানতে হচ্ছে জার্মানিকে। খেলোয়াড় লামের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই কানের, আপত্তি তাঁর নেতৃত্বগুণ পরীক্ষিত নয় বলেই, ‘ফিলিপ দুর্দান্ত এক ফুটবলার। কিন্তু আমি জানি না সে এই দায়িত্বের জন্য পরিণত কি না। একটা বিশ্বকাপ অনেক লম্বা, তাতে অনেক কঠিন ধাপ পেরোতে হয়। অধিনায়ক হিসেবে আপনাকে সব সময় ইতিবাচক থাকতে হবে, হতে হবে সাহসী।’ ওয়েবসাইট।বক্সের ভাবনাআপনি কি স্পেনের সমর্থক? জাভি, ক্যাসিয়াস, ইনিয়েস্তা, ভিয়া, তোরেস—দলের সব মহাতারকার দিকে তাকিয়ে গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড বাদ দিয়ে একেবারে সেমিফাইনাল, ফাইনাল নিয়ে ভাবছেন? তা-ই যদি হয়, তাহলে স্পেনের কোচ স্বয়ং ভিসেন্তে দেল বক্সকেই পাশে পাবেন না। কারণ, কিছুতেই আপাতত গ্রুপ পর্বের বাইরে চোখ রাখতে রাজি নন বাস্তববাদী দেল বক্স। বলেছেন, ‘হন্ডুরাস, চিলি ও সুইজারল্যান্ডের বাইরে কিছুই ভাবছি না আমি। লক্ষ্য থাকবে সর্বোচ্চ পয়েন্ট ছিনিয়ে নেওয়া। তা ছাড়া প্রতিপক্ষকে খাটো করে দেখা কখনোই সাফল্যের পথ নয়। আত্মবিশ্বাস ব্যর্থতারও কারণ। আপনি কি ভাবতে পেরেছিলেন, পর্তুগালকে গোলশূন্য রুখে দেবে কেপ ভার্দে?’ ওয়েবসাইট।